ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬, ১১:২১

রাজবাড়ীর সরকারি মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ তুলেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভায় উন্মুক্ত বক্তব্যের সময় তিনি এই অভিযোগ তোলেন।

মত বিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এই মতবিনিময় সভায় রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থক, রাজনৈতিক ব্যক্তি ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের আচরণ বিধিতে বলা হয়েছে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা কোনো ধর্মকে ব্যবহার করে ভোট আদায় করা সেটা মসজিদে হোক বা অন্য কোন উপসানলয়ে হোক করা যাবে না। আমাদের কাছে অভিযোগ এসেছেন একটি দল সাধারণ নারীদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে নিচ্ছে।

এমনও অভিযোগ আছে সরকারি মসজিদের ইমাম বিভিন্ন জায়গায় কোন এক প্রার্থীর পক্ষে বলছে ‘ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে’ এরকম ধরনের কথা আমরা শুনছি। আমরা এখনি এটা সেরকম অভিযোগ আকারে দিচ্ছি না, এখনো সময় আছে। আমি অনুরোধ করব সবাইকে, আমরা যেন এরকম কাজ থেকে বিরত থাকি। রাজবাড়ী একটি শান্তির শহর, এখানে আমরা সকলে মিলেমিশে থেকেছি। আমরা চাই এখানে সৌহার্দপূর্ণ পরিস্থিতিতে নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে সেই ভোটটাকেই আমরা মেনে নেব।

এছাড়া সভায় জেলা বিএনপির আরেক নেতা একই বিষয়ে জেলা মডেল মসজিদের ইমামকে ইঙ্গিত করে এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি উত্থাপন করেন।

আমার বার্তা/জেএইচ

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল যাই হোক, তা বিএনপি অবশ্যই মেনে নেবে বলে জানিয়েছেন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান এবং ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে খুলনার কয়রা উপজেলায় ধানের শীষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে