ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

নারীদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে: শফিকুর রহমান

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৫১
আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০০
বগুড়ায় ১০ দলের সমন্বয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানসহ অন্যরা।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীরা আমাদের মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, রাসুল (সা.)–এর যুগে নারীরা যেভাবে নিরাপদ ছিলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সেভাবেই নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। নারীদের ইজ্জত ও সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার আয়োজনে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে আত্মদানকারী শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ। জনগণ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমরা বিভক্ত বাংলাদেশ চাই না। সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, অতীতে যারা ১০ টাকা কেজি চালের স্বপ্ন দেখিয়ে জনগণকে প্রতারিত করেছিল, তাদের পরিণতি জনগণ দেখেছে। এখন যারা নতুনভাবে জনগণকে বিভ্রান্ত করতে চায়, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

তিনি আরও জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে আর কেউ সরকারি কোষাগার লুট করতে পারবে না। যারা জনগণের টাকা বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, জামায়াতের কেউ অতীতে কখনো চাঁদাবাজি করেনি, এখন করে না এবং ভবিষ্যতেও করবে না। আমাদের স্পষ্ট ঘোষণা আমরা চাঁদাবাজি করবো না, কাউকে করতেও দেব না।

যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যুব সমাজকে বেকার অবস্থায় দেখতে চাই না। বেকার ভাতা দিয়ে তাদের অসম্মানিত করবো না। আমরা যুবকদের হাতকে কারিগরের হাতে পরিণত করতে চাই।

তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার আহ্বান জানান। পরে তিনি বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

জনগণের ভোটে জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পাশাপাশি তিনি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণাও দেন।

জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভা শেষে ডা. শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দবিবুর রহমানের পথসভায় অংশগ্রহণ করেন। এর আগে সকালে তিনি গাইবান্ধা থেকে বগুড়ায় এসে মোকামতলা মহিলা কলেজ মাঠে বগুড়া-২ আসনের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের পথসভায় বক্তব্য দেন।

আমার বার্তা/এমই

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি