ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৯:২০

আগে নির্বাচন মানেই ছিল নৌকা ও ধানের শীষের মুখোমুখি লড়াই। তবে এবারের লড়াই কোনো দৃশ্যমান প্রতিপক্ষের সঙ্গে নয়, বরং এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও ডি হাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারণাকালে মির্জা ফখরুল এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগে আমরা নৌকা আর ধানের শীষের লড়াই করতাম। সেই লড়াই ছিল প্রকাশ্য ও স্পষ্ট। কিন্তু এবার লড়াই হচ্ছে অদৃশ্য শক্তির সঙ্গে। আমরা বুঝতেই পারি না কারা আমাদের সামনে আসছে।’তিনি বলেন, ‘এক সময় নৌকা ও দাঁড়িপাল্লার বিরুদ্ধেও আমরা নির্বাচন করেছি। কিন্তু পরবর্তীতে জোটের রাজনীতির কারণে আর সেই লড়াই হয়নি।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ জিয়া ছিলেন এ দেশের একজন যোগ্য ও সাহসী শাসক। তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একইভাবে দেশ পরিচালনা করেছেন। তাকে নির্যাতন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। কিন্তু তিনি কখনো দেশ ছেড়ে যাননি বা কারও কাছে মাথানত করেননি।’

তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান একজন তরুণ, উদ্যমী ও দেশপ্রেমিক নেতা। তিনি দেশ ও জাতির জন্য কাজ করতে চান। আপনারা তাকে সুযোগ দিন।’

ঠাকুরগাঁও-১ আসনে কেন নির্বাচন করছেন—এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কেন আমি ঠাকুরগাঁও-২ আসনে, আমার বাবার আসনে নির্বাচন করি না। আমি বলি, আমি যার সঙ্গে একবার গাঁটছড়া বাঁধি, বাঁচবো-মরবো সেখানেই।’

স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই মাঠে আমার অনেক রাজনৈতিক স্মৃতি আছে। এখানে বসে আমরা বহু সভা করেছি। তখনকার বিএনপি আজ অনেক বেশি শক্তিশালী।’

নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘ঠাকুরগাঁওয়ে শিল্পকারখানা গড়ে তুলতে চাই, কৃষির উন্নয়ন করতে চাই। এতে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের ছেলে-মেয়েরা শিক্ষিত হবে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘১৯৯১ সাল থেকে আমি আপনাদের সঙ্গে আছি। কখনো হেরেছি, কখনো জিতেছি। সামনে যে নির্বাচন আসছে, আপনারা নির্ভয়ে হিন্দু-মুসলিম এক হয়ে ভোট দিতে যাবেন।’তিনি বলেন, ‘আমি বিএনপির মহাসচিব। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ঠাকুরগাঁওয়ের জন্য আরও বেশি কাজ করার সুযোগ পাবো। আমরা সবাই মিলে এই জেলার উন্নয়নে কাজ করবো।’

এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি