ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৮
চট্টগ্রামে জনসমাবেশে বক্তব্য রাখছেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে জননিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না, অপরাধী যেই হোক সবাইকে আইনের আওতায় আনা হবে।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, চট্টগ্রামের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যা নিরসনে খাল খননসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা হবে।

তিনি বলেন, চট্টগ্রামের ইপিজেডে বিপুলসংখ্যক মানুষ চাকরি করে জীবিকা নির্বাহ করছে, যার ভিত্তি তৈরি হয়েছিল বিএনপি সরকারের সময়। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ইপিজেড সম্প্রসারণ করা হবে এবং চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করা হবে। বিএনপিই এই লক্ষ্য বাস্তবায়ন করবে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে অপরাধ ও অপকর্মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হয়নি, এমনকি তারা দলীয় হলেও না। জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় এলে কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

তারেক রহমান আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকার গঠনের পর ধারাবাহিকভাবে দুর্নীতির সূচক কমেছিল। দুর্নীতির কড়াল গ্রাস থেকে দেশকে মুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, আর সেই স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র আন্দোলন। গত ১৬ বছর দেশে প্রকৃত বাকস্বাধীনতা ছিল না। দেশের মানুষ শিক্ষা, চিকিৎসা ও রাজনৈতিক অধিকারের পরিবর্তন চায় যে অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল।

বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে।

নারী উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা দেওয়া হয়েছিল। ভবিষ্যতে নারীদের স্বাবলম্বী করতে গ্রামগঞ্জসহ প্রত্যন্ত অঞ্চলে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।

কৃষি খাত নিয়ে তিনি বলেন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হলে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এজন্য কৃষকদের হাতে কৃষক কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা স্বল্পসুদে ঋণ নিতে পারবেন।

তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, সরকার গঠন করলে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিএনপিকে সরকার গঠন করতে হবে। এজন্য জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে দুটি বিষয়ে কঠোর হতে হবে একটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যটি দুর্নীতির টুঁটি চেপে ধরা।

আমার বার্তা/এমই

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি