ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৫:০৭
চট্টগ্রামে নির্বাচনি মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। শুধু সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনও উপকার হবে না। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনীতি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।’

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিএনপি যতবার ক্ষমতায় ছিল, ততবারই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছে। শুধু সমালোচনা করার স্বার্থে সমালোচনা করলে দেশের মানুষের পেট ভরবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সরকারে থাকাকালে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে।

‘১৭ বছর পর যেদিন আমি দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিনই সমগ্র জাতির সামনে ঘোষণা করেছি– দেশ ও দেশের মানুষকে ঘিরে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী তরুণ ও যুবক। কোটি কোটি তরুণ-যুবক কাজ চায়।’

চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এখানকার মানুষসহ সারা দেশের জনগণ একটি নিরাপদ পরিবেশ চায়, যেখানে তারা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবে। একই সঙ্গে তারা চায় তাদের সন্তানরা নিরাপদ পরিবেশে লেখাপড়া করুক।’

শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘জনগণের রায়ে আগামী ১২ তারিখ বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে প্রাথমিক শিক্ষাসহ সব স্তরে পরিবর্তন আনা হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে তরুণ সমাজ শুধু সার্টিফিকেটভিত্তিক শিক্ষা নয়, বরং শিক্ষা শেষে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারবে।’

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি বড় বড় হাসপাতালের প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চায় না। গ্রামাঞ্চলের মানুষ, নারী ও শিশুদের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষের একটি বড় দাবি ছিল চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা। বিএনপি সরকার এ উদ্যোগ গ্রহণ করলেও সময়ের অভাবে তা সম্পূর্ণ করা যায়নি। গত ১৫ বছরে এই উদ্যোগ নিয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে বেগম খালেদা জিয়ার নেওয়া বাণিজ্যিক রাজধানীর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।’

চট্টগ্রামসহ সারা দেশের জলাবদ্ধতার সমস্যা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করা হবে। প্রয়োজনে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করা হবে, যাতে জলাবদ্ধতার বড় সমস্যা দূর করা যায়।

‘চট্টগ্রামে অবস্থিত ইপিজেডগুলো বিএনপির শাসনামলেই প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে বর্তমানে লাখ লাখ মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আরও নতুন ইপিজেড গড়ে তোলা হবে, যা কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দলীয় শৃঙ্খলা ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দলের কেউ সন্ত্রাসে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। যেকোনও মূল্যে দুর্নীতি প্রতিরোধ করা হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির নির্বাচনি স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই লক্ষ্য বাস্তবায়নে গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ ওয়াসিমসহ জুলাই শহীদ এবং সব শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সমাবেশের মঞ্চ থেকে তারেক রহমান বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা সমাবেশে বক্তব্য দেন।

আমার বার্তা/এমই

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি