ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

আমার বার্তা অনলাইন:
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫
মতিঝিলের পীর জঙ্গি মাজার রোডে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান।

ধানের শীষকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের যাত্রা শুরু করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলের পীর জঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী, এলাকার সন্তান ও পরীক্ষিত নেতা মির্জা আব্বাসের হাতে দলীয় প্রতীক তুলে দেন।

এরপর ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১২ তারিখ আপনারা মির্জা আব্বাসকে বিজয়ী করবেন, আর ১৩ তারিখ থেকে তিনি আজীবন আপনাদের পাশে থাকবেন।

‘এলাকার সমস্যা সমাধানে বাইরের কেউ কার্যকর ভূমিকা রাখতে পারে না। ঘরের মানুষকেই ঘরের মানুষ চেনে। এলাকার মানুষের দুঃখ-কষ্ট বোঝে—এমন মানুষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়’—মির্জা আব্বাসের পক্ষে ভোট চেয়ে ভোটারদের উদ্দেশে বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন। যার জন্ম, বেড়ে ওঠা এবং জীবনের ভিত্তি এই এলাকার মানুষের সঙ্গে জড়িত, তাকেই জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে ইনশাল্লাহ্, ধানের শীষের সরকার গঠিত হলে সেটি হবে জনগণের সরকার। বর্তমানে যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের মধ্যে একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

দলটির প্রধান আরও বলেন, বিএনপি শুধু অতীত অভিজ্ঞতার ওপর নির্ভর করছে না, বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে। দেশ ভালো থাকলে বিএনপিও ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই আমরা রাজনীতি করি।

আগামীর বিএনপি সরকার নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করবে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে প্রতি মাসে গৃহিণী ও খেটে খাওয়া নারীদের সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তরুণদের কর্মসংস্থান বিষয়ে তারেক রহমান বলেন, দেশের একটি বড় সংকট এটি। এ সংকট মোকাবিলায় বিএনপি আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছে।

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে মিল-কারখানা স্থাপন এবং প্রতিটি জেলায় ভোকেশনাল, টেকনোলজিক্যাল ও আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়নে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়ে তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে গিয়ে মা, শিশু ও নারীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন।

তিনি বলেন, খেলাধুলায় প্রতিভাবান তরুণদের পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যেন তারা কর্মসংস্থানের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনতে পারে।

ধর্মীয় নেতাদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, মসজিদ-মাদরাসার ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। বিএনপি সরকার গঠন করলে তাদের জন্য সম্মানজনক ভাতা চালু করা হবে।

আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না। যে দুর্নীতি করবে, সে অপরাধী—সে কোনো দলের হতে পারে না। আইনের চোখে সবাই সমান।

আমার বার্তা/এমই

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান