ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬, ১২:৩২

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (২ মার্চ) দেশটির ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইমিগ্রেশন জোহর রাজ্য শাখার অধীনে পরিচালিত পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের ২৪৫ জন বন্দিকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ৮২ জন মিয়ানমার, ৬৮ জন ইন্দোনেশিয়া, ৩৫ জন বাংলাদেশি, ২৬ জন পাকিস্তানি, ২৩ জন ভারতীয় নাগরিক। এছাড়া ২ জন করে নাইজেরিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের নাগরিক এবং নেপাল, সিরিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া ও কঙ্গোর একজন করে নাগরিক রয়েছেন।

সব বন্দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১ ও ২ (কেএলআইএ ১ ও ২) এবং স্টুলাং লাউত ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সবাই বৈধ পাসপোর্টধারী ছিলেন। যাদের পাসপোর্ট ছিল না, তাদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে অস্থায়ী ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করা হয়।

প্রত্যাবর্তন সংক্রান্ত বিমান টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসিত সব ব্যক্তিকে বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তারা আর কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সাজা সম্পন্ন করার পরও যেন কোনো বন্দি দেশে অবৈধভাবে অবস্থান করতে না পারে, সে লক্ষ্যেই নিয়মিতভাবে এই প্রত্যাবর্তন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর প্রধান কার্যক্রমগুলোর একটি।

প্রত্যাবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম—যেমন টিকিট ক্রয় ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়—পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপোতে স্থাপিত সেবা কাউন্টারে সম্পন্ন করা যাবে বলেও বিবৃতিতে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

আমার বার্তা /জেএইচ

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত

রোহিঙ্গা ন্যায়বিচার ইস্যুতে কূটনৈতিক মতবিনিময়ের আয়োজন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের প্রয়োগ (গাম্বিয়া বনাম

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে

কুয়েতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রদান প্রক্রিয়া সহজ করা এবং পোস্টাল ব্যালট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী