ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডেনমার্কে জাতীয় নির্বাচন: ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

আমার বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬, ০৮:৪৫

ডেনমার্কের জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে পার্লামেন্টের ১৭৯টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৯০টি আসন কোনো দলই এককভাবে পায়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেনের দল ‘সোশ্যাল ডেমোক্র্যাটস’ সবচেয়ে বেশি ভোট ও আসন পাওয়ায় তাদের নেতৃত্বেই নতুন কোয়ালিশন বা জোট সরকার গঠিত হতে যাচ্ছে।

আগামী দুই-তিন দিনের মধ্যে এই জোট সরকারে আর কারা থাকছেন এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সেটিই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চূড়ান্ত ফলাফলের জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেনের নেতৃত্বাধীন দলের অবস্থান কী হয় এবং তারা কার সঙ্গে জোটে যায়, সেদিকেই সবার নজর।

এবারের নির্বাচনে আশঙ্কার বিষয় হলো—অভিবাসী ও মুসলিমবিদ্বোধী অবস্থান নেওয়া ডানপন্থী রাজনৈতিক দলগুলোর ভোট উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও তারা ক্ষমতায় যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এদিকে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটস সবচেয়ে বেশি আসন পেলেও তাদের প্রাপ্ত ভোটের হার আগের তুলনায় অনেকটা কমেছে। বিশ্লেষকরা এ বছরের নির্বাচনকে গত ১০০ বছরের মধ্যে দলটির জন্য অন্যতম কঠিন নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রাক-নির্বাচনী জরিপেও ক্ষমতাসীনদের এগিয়ে থাকার আভাস পাওয়া গিয়েছিল। ডেনমার্কের প্রায় ৬৯ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা প্রায় ৪৩ লাখ। মূলত ১৮ বছর বা তার বেশি বয়সী ড্যানিশ নাগরিকরা এই নির্বাচনে ভোট প্রদান করেছেন। মঙ্গলবার দেশজুড়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে, তবে কিছু দ্বীপ ও প্রান্তিক এলাকায় রাত ৯টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২৪ মার্চ মূল নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রায় ৭ লাখ ভোটার ডাকযোগে বা সশরীরে আগাম ভোট প্রদান করেছিলেন।

ডেনমার্কের রাজনীতি মূলত দুটি ব্লকে বিভক্ত—বর্তমান প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন ‘রেড ব্লক’ (বামপন্থী) এবং কনজারভেটিভদের নেতৃত্বাধীন ‘ব্লু ব্লক’ (ডানপন্থী)। সর্বশেষ জরিপ অনুযায়ী, রেড ব্লক প্রায় ৪৮.৩ শতাংশ ভোট পেয়ে ৮৫টি আসনে এবং ব্লু ব্লক ৪৪.৬ শতাংশ ভোট পেয়ে ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।

এর আগে ২০২২ সালের নির্বাচনেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর সোশ্যাল ডেমোক্র্যাটস, মডারেটস এবং লিবারেল অ্যালায়েন্স যৌথভাবে জোট সরকার গঠন করেছিল। ডেনমার্কের পার্লামেন্টের মোট ১৭৯টি আসনের মধ্যে ১৭৫টি মূল ভূখণ্ডের জন্য এবং বাকি ৪টি আসন স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড ও ফ্যারো আইল্যান্ড থেকে নির্বাচিত প্রতিনিধিদের জন্য সংরক্ষিত থাকে।

আমার বার্তা/জেএইচ

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক

ওমানে গাড়ির ভেতর রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিনের একটি বাড়িতে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত

মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে কেলাং এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ও ডিংকেল এবং সারওয়াক রাজ্যে পৃথক দুর্ঘটনায় জমির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু