ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

শাবান মাসের শুরুতে পড়ার দোয়া

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৫:৪৪

ইসলামের অনেক বিধান যেহেতু চাঁদের হিসাব অনুযায়ী পালন করতে হয়, তাই মুসলমান প্রত্যেক দেশ ও সমাজে কিছু মানুষের জন্য চাঁদের হিসাব রাখা ফরজে কেফায়া। কিছু মানুষ চাঁদের হিসাব রাখলে তা সবার জন্য যথেষ্ট হবে, কেউ হিসাব না রাখলে সবাই ফরজ ছেড়ে দেওয়ার জন্য গুনাহগার হবে।

আর সব মুসলমানের জন্যই চাঁদ দেখা ও হিজরি তারিখ ও মাসের হিসাব রাখা মুস্তাহাব। আল্লাহর রাসুল (সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে চাঁদ দেখতেন এবং অন্যদেরও চাঁদ দেখতে উৎসাহিত করতেন।

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নতুন চাঁদ দেখে দোয়া পড়তেন। শাবান, রমজান, শাওয়ালসহ আরবি যে কোনো মাসের নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়া সুন্নত।

দোয়াটি হলো:

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু।

অর্থ: হে আল্লাহ! এ নতুন চাঁদ নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (সুনানে তিরমিজি: ৩৪৫১)

এ ছাড়া শাবান মাসের শুরুতে নিম্নোক্ত উত্তম দোয়াটিও আমরা পড়তে পারি:

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ. اللَّهُمَّ كَمَا بَلَّغْتَنَا شَهْرَ شَعْبَانَ بَلِّغْنَا رَمَضَانَ، وَأَنْتَ تَقَبَّلنَا فِي شَعْبَانَ وَرَمَضَانَ وَسَائِرِ الْعَامِ.اللَّهُمَّ اجْعَلْ أَعْمَالَنَا كُلَّهَا خَالِصَةً، وَمِنَ الَّذِينَ يَقُولُونَ فَيَعْمَلُونَ، وَمِنَ الَّذِينَ يَقُولُونَ فَيُخْلِصُونَ، وَمِنَ الَّذِينَ يُخْلِصُونَ فَيُتَقَبَّلُ مِنْهُمْ.

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শা‘বান, ওয়া বাল্লিগনা রামাদান। আল্লাহুম্মা কামা বাল্লাগতানা শাহরা শা‘বান, বাল্লিগনা রামাদান, ওয়া আনতা তাকাব্বালনা ফি শা‘বান ওয়া রামাদান ওয়া সাইরিল আম। আল্লাহুম্মা-জ‘আল আ‘মালানা কুল্লাহা খালিসাতান, ওয়া মিনাল্লাযিনা ইয়াকূলূনা ফাইয়া‘মালূন, ওয়া মিনাল্লাযিনা ইয়াকূলূনা ফাইউখলিসূন, ওয়া মিনাল্লাযিনা ইউখলিসূনা ফাইয়ুতাকাব্বালু মিনহুম।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। হে আল্লাহ! যেমন আপনি আমাদেরকে শাবান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তেমনি আমাদেরকে রমযান মাস পর্যন্তও পৌঁছে দিন এবং শাবান, রমজান ও সারা বছর জুড়ে আমাদের আমলসমূহ কবুল করুন। হে আল্লাহ! আমাদের সমস্ত আমলকে একান্তভাবে আপনার জন্য খাঁটি করে দিন। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন—যারা কথা বলে, তারপর সে অনুযায়ী আমল করে; যারা কথা বলে এবং তা একনিষ্ঠতার সাথে করে; আর যারা ইখলাসের সঙ্গে আমল করে, ফলে তাদের আমল কবুল করা হয়।

আমার বার্তা/এল/এমই

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

রমজান মাসকে সামনে রেখে দেশের ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদীন বা পথপ্রাপ্ত চার খলিফার অবদান অপরিসীম। তাঁরা ছিলেন ইসলামের স্তম্ভ। তাঁদের

আজ পবিত্র শবেবরাত

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানদের কাছে

কোরআন তিলাওয়াত

শবে বরাতে কী করবেন? শাবান মাসের পনেরোতম রাতকে শবে বরাত বলা হয়। এই রাতটি মুসলিম উম্মাহর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব