ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

রমজান মাস ঘিরে শায়খ সুদাইসের নেতৃত্বে হারামাইনে ব্যাপক প্রস্তুতি

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

রমজান মাসকে ঘিরে প্রস্তুতি জোরদার করতে বৈঠকে বসেছেন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমামগণ। উচ্চপর্যায়ের এই বৈঠকে সভাপতিত্ব করেছেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস।

বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা এবং দুই পবিত্র মসজিদের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য নতুন একটি কৌশলগত রূপরেখা চূড়ান্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যালোচিত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে নানা সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে নিয়মিত দ্বিনী ও জ্ঞানভিত্তিক দারস বা পাঠচক্র আয়োজন, ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে বিশেষ কর্মসূচি জোরদার করা এবং বিভিন্ন ভাষায় নির্ভরযোগ্য ও প্রামাণিক কনটেন্ট সরবরাহ।

এ ছাড়া রমজানের আগে ও চলাকালে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও রাখা হয়েছে। এর মধ্যে কোরআন শিক্ষার হালাকা বা পাঠচক্র এবং খুতবা ও বক্তৃতা দক্ষতা বৃদ্ধির জন্য ওয়ার্কশপ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে সমন্বয়মূলক আরেক বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুলআজিজকে এসব পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের একদল ইমাম।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে এবারের রমজানে হারামাইন শরিফাইনে আগত মুসল্লিরা আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করবেন।

আমার বার্তা/এমই

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

রমজান মাসকে সামনে রেখে দেশের ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদীন বা পথপ্রাপ্ত চার খলিফার অবদান অপরিসীম। তাঁরা ছিলেন ইসলামের স্তম্ভ। তাঁদের

আজ পবিত্র শবেবরাত

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানদের কাছে

কোরআন তিলাওয়াত

শবে বরাতে কী করবেন? শাবান মাসের পনেরোতম রাতকে শবে বরাত বলা হয়। এই রাতটি মুসলিম উম্মাহর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব