ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

কেমন হবে রমজান পরবর্তী মাসসমূহ?

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১৩:২৬

রমজান হলো মুমিনদের জন্য একটি আধ্যাত্মিক কর্মশালা। নির্দিষ্ট এক মাস বাইরের দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে আমরা যে আধ্যাত্মিক অনুশীলন করেছি, তার মূল উদ্দেশ্য হলো বাকি ১১ মাস যেন সেই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি। জীবনের নানা চড়াই-উতরাই আর পরিবর্তনশীল পরিবেশে যেন আমাদের ইমানি শক্তি অটুট থাকে, সেজন্যই আল্লাহ তায়ালা ভিন্ন ভিন্ন ঋতুতে রমজানকে আমাদের মাঝে পাঠিয়েছেন। এর মাধ্যমে রোজাদাররা সব ধরনের প্রতিকূলতায় ধৈর্য ও আত্মসংযমের পাঠ নিতে পারেন।

রমজানের পর প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো এই শপথ নেওয়া যে, ইবাদত ও নেক আমলের এই ধারা শুধু রমজানেই সীমাবদ্ধ থাকবে না বরং রমজানে অর্জিত আধ্যাত্মিক সম্পদ এবং হেদায়েতের ওপর আমরা আমৃত্যু অটল থাকব। রমজানে যদি আমরা শয়তানের প্ররোচনা থেকে নিজেকে রক্ষা করতে সফল হই, তবে রমজান পরবর্তী জীবনে কেন তার সামনে নিজেকে সমর্পণ করব?

এখনই সময় একটু নিভৃতে বসে আত্মসমালোচনা করার। আমাদের ভাবা উচিত, এবারের রমজানে আমরা কি এর হক আদায় করতে পেরেছি? আল্লাহ তায়ালা রোজার যে উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, তা কি আমরা অর্জন করতে পেরেছি? মৃত্যুর ফেরেশতা দরজায় কড়া নাড়ার আগেই আমাদের ত্রুটি-বিচ্যুতিগুলো চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করা উচিত।

আমাদের খতিয়ে দেখতে হবে, রোজা রাখার পর আমরা তাকওয়ার কতটুকু কাছাকাছি পৌঁছাতে পেরেছি। পবিত্র কোরআনের সূরা আশ-শামসে ইরশাদ হয়েছে, সেই সফলকাম যে নিজের নফসকে পাপাচার থেকে পবিত্র রেখেছে। আত্মশুদ্ধির প্রথম সোপান হলো সবর ও শোকর। এই এক মাসে আমরা কতটা ধৈর্য ধরতে পেরেছি এবং কতটা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পেরেছি, সেই হিসাব মেলানো জরুরি।

রমজান শেষে বাকি ১১ মাস শুরুর মুহূর্তে নিজেদের সাথে অঙ্গীকার করা উচিত যে, রমজান পরবর্তী বাকি জীবনও যেন আমরা শরীয়তের বিধান মেনে অতিবাহিত করতে পারি। আমাদের আচার-আচরণ ও চরিত্রেও যেন ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়। রমজানের শেষে কায়মনোবাক্যে দোয়া করা উচিত, আল্লাহ তায়ালা যেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন এবং ইসলাম ও মুসলমানদের বিজয় দান করেন। আমিন।

দাম্পত্যের মাধুর্য তুলে ধরা হয়েছে কোরআনের যে ৮ আয়াতে

বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, বরং মহান আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত নারী ও পুরুষের

যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

ইসলামের দৃষ্টিতে মা-বাবার আদেশ মান্য করা জরুরি। ইসলামে বাবার তুলনায় মাকে বেশি সম্মান দেওয়া হয়েছে।

কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক, সক্ষম প্রত্যেক মুসলিমের উপর দিনে পাঁচবার নামাজ আদায় ও রমজান মাসে

পবিত্র জুমাতুল বিদা আজ

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। একই সঙ্গে রমজানেরও শেষ দিন। দিনটি ‘জুমাতুল বিদা’ নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী