ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১১:১০

চলতি বছর হজ পালন করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী।

অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৫ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। হজের ২৮তম দিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

শনিবার (১৬ মে) বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো সর্বমোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনসে ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে, হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রমে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

হজ শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে

সৌদি আরবে পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

হজ করতে বাংলাদেশ থেকে রোরবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬২

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৫৯ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৫৪টি ফ্লাইটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণশুনানিতে নিম্নবিত্ত মানুষের পকেট কাটার প্রস্তাব উথাপন করা হয়েছে

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে: তথ্যমন্ত্রী

রামিসা হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

টিকাদানের ঘাটতি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঝুঁকি আরও বাড়াতে পারে

সুপ্রিম কোর্ট স্বাধীন সচিবালয়ের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক-ব্যক্তিগত তথ্য নিচ্ছে পুলিশ

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি