ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭

মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। এই দিনে জোহরের পরিবর্তে জামাতের সঙ্গে দুই রাকাত ফরজ নামাজ আদায় করা হয়, যাকে জুমার নামাজ বলা হয়। ইসলামে এ নামাজের গুরুত্ব ও ফজিলত অত্যন্ত বেশি। পবিত্র কোরআন এবং হাদিসে জুমার নামাজ সম্পর্কে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন,

"হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও এবং কেনাবেচা বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।"

(সুরা আল-জুমুআ, আয়াত: ৯)

এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, জুমার আজান হওয়ার পর দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে নামাজের জন্য মসজিদে যেতে হবে।

এরপর আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন,

বিজ্ঞাপন

"অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।"

(সুরা আল-জুমুআ, আয়াত: ১০)

অর্থাৎ, প্রথমে আল্লাহর হক আদায় করতে হবে, এরপর জীবিকার সন্ধানে কাজে ফিরে যেতে হবে।

জুমার দিন আগে মসজিদে গেলে কী সওয়াব?

জুমার দিনের বিশেষ ফজিলত সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন,

১. যে ব্যক্তি জুমার দিন গোসল করে সবার আগে মসজিদে যায়, সে যেন একটি উট আল্লাহর পথে কোরবানি করল।

২. দ্বিতীয় ব্যক্তি যেন একটি গরু কোরবানি করল।

৩. তৃতীয় ব্যক্তি যেন একটি ছাগল কোরবানি করল।

৪. চতুর্থ ব্যক্তি যেন একটি মুরগি সদকা করল।

৫. পঞ্চম ব্যক্তি যেন একটি ডিম সদকা করল।

এরপর ইমাম খুতবার জন্য মিম্বরে বসলে ফেরেশতারা আমল লেখার কাজ বন্ধ করে খুতবা শুনতে বসে যান।

(সহিহ বুখারি, হাদিস: ৮৮১)

ইসলামে জুমার নামাজ শুধু একটি ফরজ ইবাদতই নয়, বরং এটি মুসলমানদের ঐক্য, শৃঙ্খলা ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। তাই জুমার দিন গোসল করে, পরিচ্ছন্ন পোশাক পরে, যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং নামাজ আদায় করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

মক্কায় শুরু হয়েছে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। ইসলামবিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও নির্দেশনা

এক মসজিদে ২ বার জুমার নামাজ পড়া যাবে?

শুক্রবার মুসলমানরা একত্রে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে খুতবার মাধ্যমে আল্লাহ, ইসলাম

বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া

পরিবারকে বিভিন্ন বিপদ-আপদ, রোগব্যাধি ও কঠিন পরিস্থিতি থেকে মুক্ত রাখতে নিয়মিত জিকির ও দোয়ার বিকল্প

শিশুকে নামাজে অভ্যস্ত করতে যা বলেছেন রাসুল (সা.)

নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। তাই ছোটবেলা থেকেই সন্তানকে নামাজের প্রতি আগ্রহী করে তোলার ওপর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে মিঠা পানির মাছের অভয়াশ্রম: প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

ঢাকা মেট্রোর সঙ্গে নতুন পার্টনারশিপে শক্তিশালীভাবে ফিরছে জোবাইক

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে: সেতুমন্ত্রী

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: আইআরজিসি

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে: পর্যটনমন্ত্রী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৭: স্বাস্থ্য অধিদপ্তর

পতিত সরকার অর্থ পাচারের পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য খাত ধ্বংস করেছে: অর্থ উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ৫ লাখ টাকা

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর