ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

দুর্নীতির মাস্টারমাইন্ড এডি মামুন, নেতৃত্বে পরিদর্শক নজরুল, বেপরোয়া দালাল চক্র

ইকুরিয়া বিআরটিএ
মমিনুর রহমান:
১১ জানুয়ারি ২০২৬, ১৬:০১

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়টি এখন অনিয়ম, দুর্নীতি আর দালালদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারি এই সেবা প্রতিষ্ঠানটি জিম্মি হয়ে পড়েছে সহকারী পরিচালক (এডি) মামুন এবং মোটরযান পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বাধীন এক শক্তিশালী সিন্ডিকেটের কাছে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা থেকে শুরু করে ফিটনেস প্রদান—সবক্ষেত্রেই চলছে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য। টাকা না দিলে নড়ে না কোনো ফাইল, পাস হয় না কোনো পরীক্ষা।

​সরেজমিনে অনুসন্ধান ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ইকুরিয়া বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ দালাল নির্ভর। অভিযোগ রয়েছে, সহকারী পরিচালক মামুন ও পরিদর্শক নজরুল ইসলাম সাধারণ নিয়মে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের পরিকল্পিতভাবে ‘ফেল’ করিয়ে দেন। প্রার্থী যতই দক্ষ চালক হোন না কেন, দালাল না ধরলে বা ঘুষের টাকা না দিলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। অন্যদিকে, সিন্ডিকেটের মাধ্যমে নির্দিষ্ট অংকের টাকা জমা দিলে গাড়ি না চালিয়েও পরীক্ষায় পাসের নিশ্চয়তা মিলছে।

​সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধে যেসব চিহ্নিত দালালের ছবি সম্বলিত সতর্কীকরণ ব্যানার টানানো আছে, তারাই এখন অফিসের ভেতরে দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে, পুলিশ কর্তৃক একাধিকবার আটক এবং বিআরটিএর তালিকায় ‘কালো তালিকাভুক্ত’ এসব দালালদের পুনর্বাসিত করেছেন খোদ পরিদর্শক নজরুল ইসলাম। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নজরুলকে যে-ই রোল পাঠায়, তারা পরীক্ষায় অংশ না নিয়েও পাশ হয়ে যান।

ওই দালাল চক্রের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে আমজাদ হোসেন, মনির হোসেন, মাসুদ হোসেন, মিজিন মিয়া, মান্নান, সহ আরো অনেক কয়েকজন।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, পরিদর্শক নজরুল ইসলাম এক অভিনব পন্থায় এসব চিহ্নিত দালালদের অফিসে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন। ড্রাইভিং স্কুলের ‘ট্রেনিং কার’-এ করে এসব দালালদের তিনি বিআরটিএ ক্যাম্পাসে প্রবেশ করান, যাতে সাধারণ মানুষের বা নিরাপত্তারক্ষীদের নজরে না পড়ে। এভাবেই নজরুলের প্রত্যক্ষ মদদে দালালরা পরীক্ষাকেন্দ্র ও ফিটনেস সেকশন নিয়ন্ত্রণ করছে।

​সেবা নিতে আসা এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি নিজের গাড়ি নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম, সব সঠিক থাকার পরও আমাকে ফেল দেখানো হয়েছে। অথচ আমার চোখের সামনে দালালের মাধ্যমে আসা এক ব্যক্তি গাড়ি স্টার্ট না দিয়েই পাস করে গেল। এখানে এডি মামুন আর ইন্সপেক্টর নজরুলের টাকা ছাড়া কোনো ন্যায়বিচার নেই।”

​সহকারী পরিচালক (এডি) মামুনের বিরুদ্ধে অভিযোগ, দাপ্তরিক ফাইলে সই করতেও তিনি দালালদের মাধ্যমে ঘুষ গ্রহণ করেন। দালাল ছাড়া সরাসরি কোনো ফাইল তার টেবিলে গেলে দিনের পর দিন তা আটকে থাকে।

​স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা বলছেন, চিহ্নিত দালালদের প্রশ্রয় দেওয়া এবং সরকারি দায়িত্বের অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করার এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। তারা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এডি মামুন ও পরিদর্শক নজরুলের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

আমার বার্তা/এমই

বাউবি'র উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের বিরুদ্ধে যতসব অভিযোগ

বিগত সরকারের আমলেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল।এদিকে  জুলাই

অবশেষে ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসানের বিরুদ্বে অসংখ্য অভিযোগ। কিন্তু বরাবরই থেকেই গেছে

মিরপুর বিআরটিএ রুট পারমিট শাখায় ফয়েজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

মিরপুর বিআরটিএ এর বর্তমান সহকারী পরিচালক রুট পারমিট শাখার ফয়েজের কর্মরত ছিলেন মিরপুর বিআরটিএর মোটরসাইকেল

মহাসংকটে দেশের গ্যাস খাত!

সময় যনিয়ে আসছে  একে একে সবপথ (বিকল্প) বন্ধ হয়ে যাচ্ছে, মহাসংকটের দিকে এগিয়ে চলছে  দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে