ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মুখবন্ধ করতে 'ঘুষ' সাংবাদিক দমাতে ভেদরগঞ্জের আরএমও ডাঃ নাছিরের 'বিকাশ মিশন' ফাঁস

বিশেষ প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১০:০২

দুর্নীতির খবর প্রকাশ না করার জন্য এবার সরাসরি গণমাধ্যমকর্মী ও অনুসন্ধানী ইউনিটকে আর্থিক প্রলোভন ও 'ঘুষ' প্রদানের নজিরবিহীন অপচেষ্টা চালিয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচিত আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ মোঃ নাছির উদ্দিন। তবে সেই অনৈতিক প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে টাকা ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে অনুসন্ধানী টিম। গত ১৯ জুন রাতে ওনার দুর্নীতি ও ছদ্মনামের সিন্ডিকেট নিয়ে চারদিকে তোলপাড় শুরু হলে দিশেহারা হয়ে পড়েন ডাঃ মোঃ নাছির উদ্দিন। গণমাধ্যমের মুখ বন্ধ করতে ১৯ জুন রাত ১১টা ১৭ মিনিটে তিনি তার ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৯২২২৫৬৯৬৮ থেকে অনুসন্ধানী সাংবাদিক টিমের মোবাইল নম্বরে প্রথম দফায় ১০,১৮৫ টাকা 'রিসিভড মানি' হিসেবে (Trn ID: DFJ5HRKNM1) প্রেরণ করেন।

ডাঃ নাছির উদ্দিনের এই হীন প্রচেষ্টাকে তাৎক্ষণিক নস্যাৎ করে দেয় অনুসন্ধানী সাংবাদিক ইউনিট। ওনার অনৈতিক প্রলোভনের ফাঁদে পা না দিয়ে, টাকা আসার ঠিক ২ মিনিটের মাথায় অর্থাৎ রাত ১১টা ১৯ মিনিটে ডাঃ নাছির উদ্দিনের সেই একই নম্বরে প্রেরিত ১০,১৮৫ টাকা সম্পূর্ণ ফেরত (Send Money) পাঠানো হয় (Trn ID: DFJ9HRKNM1)।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষ লেনদেনের ক্ষেত্রে সাধারণত রাউন্ড ফিগার (যেমন: ১০,০০০ বা ৫,০০০) ব্যবহার করে। কিন্তু ১০,১৮৫ টাকার এই সুনির্দিষ্ট ও হিসাব কষা অংকটি নির্দেশ করে যে, এটি ওনার কোনো ডায়াগনস্টিক সেন্টারের অবৈধ কমিশন বা মডার্ন ক্লিনিকের লভ্যাংশের কোনো পূর্বনির্ধারিত ডিলিংয়ের অংশ হতে পারে। ওনার নিজের নাম রেজিস্ট্রিকৃত ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করায় ওনার অপরাধের অকাট্য 'ডিজিটাল ফুটপ্রিন্ট' তৈরি হয়েছে, যা অস্বীকার করার কোনো আইনি সুযোগ ওনার নেই।

​আইন বিশেষজ্ঞরা বলছেন, লেনদেন সম্পন্ন হওয়া বা টাকা ফেরত দেওয়াটা বড় বিষয় নয়; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১ ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা কর্তৃক সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে টাকা প্রেরণের সদিচ্ছা ও উদ্যোগটাই সরাসরি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ (Cognizable Offense)। সরকারি কর্মকর্তা কর্তৃক সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে টাকা প্রেরণের এই অকাট্য ডিজিটাল এভিডেন্স ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনি সেলে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

সরকারি লিজের জমি ‘হাতবদল’ অভিযোগে তদন্তের দাবি জোরালো

পুরান ঢাকার ওয়ারীর জুরিয়াটুলি লেন এলাকায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজ নেওয়া সরকারি জমি

ঢাকায় ৫৩ ফ্ল্যাট, আলিশান বাংলো ও শত বিঘা জমির মালিক শহিদুল

# নিজ এলাকা ছেড়ে ঢাকায় সম্পদের পাহাড় # ফ্ল্যাটের অধিকাংশ ​স্ত্রী ও শ্যালকদের নামে # ছেলের নামে

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

# কক্সবাজার ও গোপালগঞ্জে দুর্নীতির সিন্ডিকেট # উৎস লুকাতে বাবার নামে সম্পদ ক্রয় # দলীয় প্রভাবে বছরের

বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ রোগীদের চিকিৎসা ও পকেট এখন জিম্মি এক অভিনব ‘কোড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি লিজের জমি ‘হাতবদল’ অভিযোগে তদন্তের দাবি জোরালো

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য