ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

আমার বার্তা অনলাইন
০৫ অক্টোবর ২০২৫, ১২:০৯

লা লিগায় নিজেদের শেষ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। পাঁচ গোল হজমের সেই স্মৃতি ভুলে লিগের পরের ম্যাচেই ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে দলটি। এতে আবারও পয়েন্ত টেবিলের চূড়ায় উঠেছে লস ব্লাঙ্কোসরা।

শনিবার (৪ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। অন্য গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচেই আধিপত্য ছিল রিয়ালের। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা ২৬টি শট নিয়েছিল, যার ৭টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধে যদিও দুই দলই গোলশূন্য ছিল।

অ্যাথলেটিকোর কাছে ৫-২ গোলের হার রিয়ালের অপরাজেয় যাত্রায় ছেদ ফেলেছিল। তবে এরপর চ্যাম্পিয়ন্স লিগে কাইরাত আলমাতিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা। সেই ধারাবাহিকতায় ভিয়ারিয়ালকেও সহজেই হারিয়েছে ক্লাবটি। এদিন ম্যাচের ২২তম মিনিটে এমবাপ্পের পাস থেকে মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে দেন রেনাতো ভেইগা।

৪১ মিনিটে ভিয়ারিয়ালও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু থিবো কোর্তোয়ার দারুণ সেভে বেঁচে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পের ফ্লিক থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোল করেন ভিনিসিয়ুস। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে রাফা ম্যারিন তাকে ফাউল করেছিলেন।

৭৩ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান কমান ভিয়ারিয়ালের মিকাউতাদজে। কিন্তু এরপরই সান্তিয়াগো মোরেনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। ৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। লিগে এটি তার নবম গোল। তবে এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখন লা লিগা টেবিলের শীর্ষে জাবি আলোনসোর শিষ্যরা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। শীর্ষে ওঠার লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে কাতালান ক্লাবটি।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু