ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মেসির জোড়া গোল ও রেকর্ড অ্যাসিস্টে ইতিহাস গড়ে সেমিতে মায়ামি

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬

লিওনেল মেসির জাদুতে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠল ইন্টার মায়ামি। রোববার সকালে ‘বেস্ট অব থ্রি’ সিরিজের বাঁচা-মরার শেষ ম্যাচে ন্যাশভিলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মায়ামি। এই জয়ে মেসি জোড়া গোল করার পাশাপাশি পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০তম অ্যাসিস্টের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন।

সিরিজটি ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি দুই দলের জন্যই ‘অলিখিত ফাইনালে’ পরিণত হয়েছিল। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। ন্যাশভিলের ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পেয়ে চার ডিফেন্ডারের জটলার ভেতর দিয়েই নিচু শটে বল জালে জড়ান তিনি। ৩৯ মিনিটে আবারও মেসির গোল। জর্ডি আলবার পাস থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা।

দ্বিতীয়ার্ধেও মায়ামির দাপট অব্যাহত থাকে। ৭৩ মিনিটে আলবার পাসে দলের তৃতীয় গোলটি করেন আলেন্দে। এর ঠিক দুই মিনিট পর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। মেসির চিপ করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান আলেন্দে। এই গোল অ্যাসিস্টের মাধ্যমেই মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্টের অনন্য রেকর্ড গড়েন।

গত বছর এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল মায়ামি। এবার মেসির নৈপুণ্যে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে ইতিহাস গড়ল দলটি। কনফারেন্স সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ এফসি সিনসিনাটি।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু