ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সিনিয়রদের সঙ্গে মঞ্জু স্যার খুব খারাপ ব্যবহার করতেন: শুকতারা

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১০:৫২

জাহানারা আলমের যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগের পর এবার মুখ খুললেন জাতীয় নারী দলের আরেক সাবেক ক্রিকেটার আয়েশা রহমান শুকতারা। তিনি জানিয়েছেন, জাহানারার ঘটনার পর বর্তমানে দলের জুনিয়র ক্রিকেটারদের অনেকেও তার কাছে নিজেদের ‘বিব্রতকর অভিজ্ঞতা’ ও হয়রানির কথা বলতে শুরু করেছেন।

একইসঙ্গে, সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের দুর্ব্যবহার এবং টিম ম্যানেজমেন্টের হাতে নিজের বৈষম্যের শিকার হওয়ার কথাও তুলে ধরেছেন তিনি। বর্তমানে খুলনা বিভাগীয় দলের কোচের দায়িত্বে থাকা শুকতারা একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য দেন।

জাহানারা আলমের অভিযোগের বিষয়ে শুকতারা বলেন, জাহানারার সঙ্গে এমন কিছু ঘটে থাকলে তা খুবই কষ্টের। তবে তিনি আশ্চর্য হয়েছেন যে, জাহানারা এত বছর ধরে সিনিয়র সতীর্থদের সঙ্গে বিষয়টি শেয়ার করেননি।

তবে, এই ধরনের অভিযোগ যে শুধু জাহানারার একার নয়, সেই ইঙ্গিতও দিয়েছেন শুকতারা। তিনি বলেন, ‘জুনিয়র কিছু মেয়ে আমাকে সম্প্রতি বলেছে, তাদের সঙ্গে কিছু ঘটনা ঘটেছে। কেউ কেউ নিজের বিব্রতকর হওয়ার অভিজ্ঞতার কথা বলেছে। আমার কাছে যারা মুখ খুলেছে, তাদের নাম বলছি না, বলতে পারব না। এই সমাজের বাস্তবতায় বলা ঠিকও হবে না।’

অভিযুক্ত সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের (মঞ্জু) আচরণ নিয়ে শুকতারা নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘ওই ক্যাম্পে আমি এতটুকু দেখেছি, তিনি সিনিয়রদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতেন।’

তিনি জানান, একবার ক্যাম্পে তার টাকা চুরি গেলে সিসি ক্যামেরা চেক করার অনুরোধ করায় মঞ্জুরুল উল্টো তাকেই দোষারোপ করেছিলেন।

সাবেক এই ক্রিকেটার জানান, তিনিও একসময় টিম ম্যানেজমেন্টের বৈষম্যের শিকার হয়েছিলেন। শুকতারা বলেন, ‘বিশ্বকাপে তৌহিদ স্যারের (প্রয়াত তৌহিদ মাহমুদ) সঙ্গে কথাকাটাকাটি হওয়ায় পরে আমাকে এড়িয়ে চলা হতো। কোচিং স্টাফের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছিলাম না। বিকেএসপির ওই ক্যাম্পে আমাকে ইনডোরে একা নেটে টিম বয়দের থ্রো বলে অনুশীলন করতে বাধ্য করা হয়, যখন অন্যরা টার্ফের উইকেটে নেট সেশন করেছে।’

আমার বার্তা/জেএইচ

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বেশ আলোচনা তুলেই গত মাসে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে শুরুর আগেই পিছিয়ে

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

মন্ত্রী হলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

সভাপতি হিসেবে মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলের সমর্থন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী