ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

জাহানারা ইস্যুতে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১১:১৬

বাংলাদেশ নারী ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করেছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ। গত ৬ নভেম্বর ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের হাতে তিনি যৌন হয়রানির শিকার হন।

জাহানারার দাবি, বিষয়টি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জানালেও কোনো প্রতিকার পাননি। তার এই সাক্ষাৎকার প্রকাশের পর বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। পরবর্তীতে আরও কয়েকজন নারী ক্রিকেটার মুখ খুলে বিভিন্ন অভিযোগ তুলেছেন। পাশাপাশি বর্তমানে জাতীয় দলে থাকা কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে অবশেষে পদক্ষেপ নিয়েছে বিসিবি। শনিবার (৮ নভেম্বর) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় নারী দলের কয়েকজন সদস্যকে ঘিরে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এই তিন সদস্যের অনুসন্ধান কমিটির কনভেনর হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। আর সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

যৌন হয়রানি ইস্যুতে সরব হয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজা ও মুশফিকুর রহিম কথা বলেছেন। জাহানারার অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যথাযথ শাস্তি দাবি করেছেন তারা।

অভিযুক্ত মঞ্জুরুলও এ নিয়ে কথা বলেছেন। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মঞ্জুরুল লিখেছেন, ‘অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।’

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু