ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১২:২৮

শেষ পাঁচ দিনে তৃতীয়বার নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি গেল শেষ ওভারে। আর টানা দ্বিতীয়বার ব্যাটিং ধস সামলে ক্যারিবিয়িানরা ঘুরে দাঁড়ালো, কিন্তু কাইল জেমিসন শেষ ওভারে দায়িত্ব নিয়ে সফল হলেন। নেলসনে ব্ল্যাক ক্যাপদের ৯ রানের জয়ে রাখলেন অবদান।

তৃতীয় টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে থাকল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের একপেশে জয়ে ম্যাচ শেষ হতে পারত। কিন্তু রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার ধ্বংসস্তুপ থেকে ক্যারিবিয়ানদের টেনে তোলেন। ৮৮ রানে ৮ উইকেট পড়ার পর নবম উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ৭৮ রানের জুটি এনে দেন তারা দুজনে।

শেষ দুই ওভারে লক্ষ্য তারা ২৪ রানে নামিয়ে এনেছিলেন। শেষের আগের ওভারে টানা ছয়-চার মেরে নিউজিল্যান্ডকে ভয় ধরিয়ে দেন শেফার্ড। তবে শেষ বলে জ্যাকব ডাফি ফিরতি ক্যাচে স্প্রিঙ্গারকে (৩৯) ফেরালে ম্যাচ ঘুরে যায় স্বাগতিকদের দিকে।

শেষ ওভারে ১২ রান দরকার ছিল। জেমিসন নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২ রান দিয়ে শেষ বলে শেফার্ডকে ৪৯ রানে নিজের শিকার বানান।

ইশ সোধি ও ডাফি দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন ভেঙে দিয়েছিলেন। ১৬৮ রানে তাদের অলআউট করতে তিনটি করে উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৭৭ রান করে। ডেভিড কনওয়ে ৩৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন। ড্যারিল মিচেল ২৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৪১ রান করেন।

প্রথম দুই উইকেটে টিম রবিনসন ও রাচিন রবীন্দ্রকে নিয়ে ৪৭ ও ৫০ রানের জুটি গড়েন কনওয়ে। শেষ দিকে নিউজিল্যান্ডের ব্যাটাররা ছন্দ হারায়। ৯ উইকেটের শেষ ৬টি পড়ে ৩১ রানে।

আমার বার্তা/জেএইচ

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স।

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

গত বছরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুর সুইমিং পুলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হলেও ৫ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি