ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন তার ভাই

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৬

মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা আলম। এমনকি জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও সিনিয়র ক্রিকেটারদের অসম্মান, জুনিয়রদের গায়ে হাত তোলাসহ নানা অভিযোগ করেন।

পরবর্তীতে বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদ জানান, জাহানারা যা বলেছেন তার সবটুকুই সত্য। বোর্ড থেকে এখনও আমার সাথে এ বিষয়ে কোনো কথা বলেনি। আসলে দল সবসময়ই ওই সময় মঞ্জু এবং অধিনায়ক ঠিক করতো। তাদের দুজনের হাত ছিল আসলে সবকিছুতে।

শুরুতে জাহানারার অভিযোগ অস্বীকার করে পুরোপুরি উড়িয়ে দেন নিগার সুলতানা জ্যোতি। বিসিবিও তা বানোয়াট বলে বিবৃতিতে জানায়। পরবর্তীতে সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠলে বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তবে জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বাংলাদেশ নারী দলের অধিনায়ককে নিয়ে ওঠা অভিযোগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তার ভাই সম্রাট সালাউদ্দিন। তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক। জাহানারা আলম সাবেক ম্যানেজার মঞ্জুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা খুবই গুরুতর। এই অভিযোগের যদি বিন্দুমাত্র সত্যতাও থাকে, তাহলে যেন দোষীদের কঠোর শাস্তি হয়। আমি এই গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই। ক্রীড়াঙ্গনে নারীর বিচরণ যেন নিরাপদ হয় সেই ব্যবস্থা করতে হবে।’

এরপর জ্যোতির বিরুদ্ধে গ্রুপিংয়ের অভিযোগ অপপ্রচার বলে উল্লেখ করেন তিনি, ‘দলের সিন্ডিকেট, গ্রুপিংয়ের বিষয়ে জ্যোতিকে জড়িয়ে যে সকল অপপ্রচার চলছে তা খুবই হতাশাজনক। যে বা যারা এটা করছেন তারা এটা ব্যক্তিগত আক্রোশ থেকেই করছেন বলে আমি বিশ্বাস করি। সিন্ডিকেট কারা করতো তা সকলেই জানে এবং এই সিন্ডিকেট/গ্রুপিংয়ের মূল হোতা কারা ছিল এটা (নারী দলের) সাবেক কোচ হাসান তিলকারত্নের বিদায়ী ইন্টারভিউতে পরিস্কার করে বলে দিয়েছেন। কাজেই এটা নিয়ে কথা বলার কিছু নাই।’

‘জাহানারা, রুমানা আপনারা বাংলাদেশ নারী ক্রিকেটকে আজকের অবস্থানে আনতে অবদান রেখেছেন। আপনারা দল থেকে বাদ পড়ার জন্য জ্যোতির ওপর যে দোষ দিচ্ছেন তা মোটেও ঠিক না। সেটা আপনারাও ভালো করে জানেন। আর ব্যাগ টানা, তেল দিয়ে দেওয়া, একজনকে বকা-ঝকা করা এগুলো ড্রেসিংরুমের কমন জিনিস। এগুলো হলো ভালোবাসা, বন্ডিং; সিন্ডিকেট না। যারা খেলাধুলা করছেন তারা এটা জানেন। আমরা ছেলেরাও খেলার মাঠে সিনিয়র ভাইদের এমন আচরণ দেখে আসছি, খুশি মনে সহ্য করছি।’

‘যারা নারী ক্রিকেট নিয়ে খোঁজ-খবর রাখেন তারাই বলতে পারবেন জ্যোতির হাত ধরে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বদরবারে কতটুকু এগিয়েছে। জাহানারা আলম, আপনার ওপর ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার চাই। আপনার জন্য দোয়া রইলো যেখানেই থাকেন ভালো থাকবেন। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যেন তাড়াতাড়ি পান সেই দোয়াও করি। আশা করি সকল সত্য উদ্ঘাটন হয়ে জ্যোতি আলো হয়েই থাকবে।’

আমার বার্তা/এমই

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

কার্টেল ওভারের ম্যাচে নিউজিল্যান্ডের লক্ষ্য খুব বড় ছিল না, ১৫ ওভারে ১০৩ রানের। তবে দুর্দান্ত

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

আগামী ৪ মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। ডিপিএলের দলগুলো

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

পিএসএলের প্রথম আসর খেলতে নেমে শুরুর যাত্রাটা খুবই কঠিন ছিল হায়দরাবাদ কিংসমেনের। বিদেশি অধিনায়ক মার্নাস

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা