ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শেষ সেশনে স্বস্তির হাসি বাংলাদেশের, ৮ উইকেট হারালো আইরিশরা

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১৮:০৩

প্রথম দুই সেশনে ৪ উইকেট। শেষ সেশনে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দুইশর পর ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। ২২২ রানে ছিল ৭ উইকেট।

এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন জর্ডাল নেইল আর ব্যারি ম্যাকার্থি। দিনের শেষ বলে নেইলকে (৩০) এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। ফলে সিলেট টেস্টে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে আইরিশরা।

মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ব্যাট করতে নেমেই নিজের উইকেট হারান তিনি।

দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে দিয়ে বোলিংয়ের সূচনা করান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্দেশ্য সকালের শিশির ভেজা উইকেটে যদি দ্রুত দুই-একটি উইকেট নেয়া যায়!

অধিনায়কের পরিকল্পনা সফল। ইনিংসের একেবারে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন পেসার হাসান মাহমুদ। প্রথম ওভারের চতুর্থ বলে তার বলে লেগ বিফোর হয়ে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ৪ বল খেলে কোন রান না করেই আউট হন তিনি। স্কোরবোর্ডেও ততক্ষণে কোনো রান যোগ হয়নি।

কিন্তু প্রথম সেশনের বাকি অংশে আর আয়ারল্যান্ডকে কোনো বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেন অভিজ্ঞ পল স্টার্লিং। শেষ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড।

বিরতির পরের ওভারেই পল স্টার্লিংকে তুলে নেন নাহিদ রানা। ৬০ রান করে দ্বিতীয় স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং। পরের ওভারে আরও এক উইকেট। এবার মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউ করেন নতুন ব্যাটার হ্যারি টেক্টরকে (১)।

দারুণ খেলছিলেন অভিষিক্ত কাডে কারমাইকেল। হাফসেঞ্চুরিও পূরণ করেন টেস্ট মেজাজে। শেষ পর্যন্ত তার উইকেটটিও নেন মিরাজ। টাইগার অফস্পিনারের ঘূর্ণিতে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন কারমাইকেল, করেন ৫৯ রান।

হাফসেঞ্চুরির পথে ছিলেন কুর্তিস ক্যাম্ফারও (৪৪)। প্রথম স্লিপে শান্ত নেন দারুণ এক ক্যাচ। অভিষেকে উইকেটের দেখা পান হাসান মুরাদ। তার ঘূর্ণিতে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফিফটি মিস করেন আরেক সেট ব্যাটার লরকান টাকারও (৪১)।

এরপর মিরাজকে এগিয়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্টাম্পিং হন অ্যান্ডি ম্যাকব্রিন (৫)। ২২২ রানে ৭ উইকেট হারায় আইরিশরা। সেখান থেকে জর্ডাল নেইল আর ব্যারি ম্যাকার্থির জুটি। ম্যাকার্থি ২১ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ৩টি, হাসান মুরাদ ২টি এবং তাইজুল, হাসান মাহমুদ আর নাহিদ রানা নিয়েছেন একটি করে উইকেট।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু