ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপেও বাংলাদেশের কোচিং স্টাফে সালাউদ্দিন-আশরাফুল

আমার বার্তা অনলাইন
০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫

আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছুদিনের বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল। বিপিএল শুরুর আগে কোনো খেলা নেই, আর আগামী বছরের ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্তও আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।

এরই মধ্যে প্রশ্ন উঠেছিল—টি–টোয়েন্টি বিশ্বকাপে কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল কি দলের সঙ্গে থাকবেন? কারণ গত মাসেই সালাউদ্দিন বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানা যায়। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি। অন্যদিকে আয়ারল্যান্ড সিরিজে আশরাফুল ছিলেন অস্থায়ী ব্যাটিং কোচ—তাই তাকেও বিশ্বকাপে রাখা হবে কি না তা নিয়েও গুঞ্জন ছিল।

শেষ পর্যন্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সালাউদ্দিন ও আশরাফুল দুজনই টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন। কোচিং স্টাফের কারও ক্ষেত্রেই পরিবর্তন আনা হচ্ছে না।

গত ৪ নভেম্বর হঠাৎই শোনা যায় সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চান এবং আয়ারল্যান্ড সিরিজের পরই বিদায় নেবেন। কিন্তু তিনি থাকছেন, এবং সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পালন করবেন।

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন সালাউদ্দিন—যা জাতীয় দলে তার দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৬–২০১০ সাল পর্যন্ত তিনি সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন। পরে ২০১০–১১ সালে তিনি বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন।

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে ইন্টার মায়ামির ইতিহাস

মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি এসসির মাঠে জয়ের স্বাদ

জাতীয়ভাবে হবে কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ডের আয়োজন

দেশের ক্রিকেট অঙ্গনে বড় অবদান রয়েছে আরাফাত রহমান কোকোর। তবে তার নামটা সবসময় ছিল আড়ালে।

মধ্যপ্রাচ্যে সংঘাত কবলিত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল (কমলাপুর) স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ