ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বিয়ে ভেঙে দিলেন স্মৃতি, ক্ষোভ ঝেড়ে যা বললেন পলাশ

আমার বার্তা অনলাইন:
০৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৫

ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আলোচনা-গুঞ্জন চলছিল। অবশেষে জল্পনাই সত্যি হলো। শুরুতে বিয়ে স্থগিতের কথা বলা হলেও অবশেষে তা বাতিলের কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমেও নানা আলোচনা–সমালোচনা চলছিল। তবে এতদিন নীরবই ছিলেন স্মৃতি। অবশেষে নিজেই জানালেন পলাশের সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না।

সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে ২৩ নভেম্বর ছিল বিয়ের দিন, সেদিন হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে নানা ঘটনায় জল্পনার ডালপালা মেলতে থাকে। শেষ পর্যন্ত বিয়ে থমকে যায়।

এদিকে, নিজের সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন পলাশও। প্রথমেই স্পষ্ট করেছেন, সম্পর্কটা টিকছে না। তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পলাশ লিখেছেন, “আমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ ভিত্তিহীন গুজবে যেভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেব।”

বিয়ে স্থগিত হওয়ার কারণ হিসেবে প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কথা উঠে আসে। পরে শোনা যায়, পলাশও অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপরে জানা যায়, পলাশ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। যদিও বিবৃতিতে পলাশ বলেছেন, “আমি সত্যিই আশা করছি, সমাজ হিসেবে আমরা শিখব, কোথায় থামতে হয়। ভিত্তিহীন গুজবে কান না দিয়ে নিজেদের থামাতে জানতে হবে। আমাদের কথা কিন্তু মানুষকে নানাভাবে আঘাত করতে পারে, যা আমরা হয়তো বুঝতেও পারব না।”

পলাশ বিবৃতির শেষে কড়া ভাষায় জানিয়েছেন, তার বিরুদ্ধে যারা ভিত্তিহীন গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। সব শেষে তিনি লেখেন, “এই কঠিন সময়ে যারা আমার পাশে থাকলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।”

এদিকে ইনস্টাগ্রাম এক পোস্টে স্মৃতি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনকে ঘিরে অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। আমি মনে করি এখন আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুব ব্যক্তিগত জীবনযাপন করি এবং সেটি বজায় রাখতে চাই। তবে স্পষ্ট করে জানাতে চাই- বিয়ে বাতিল করা হয়েছে।’

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সহযোগিতা চেয়েছেন স্মৃতি, ‘আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

আমার বার্তা/এমই

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

কয়েক দফা ফ্লাইট বাতিলে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সপ্তাহখানেক পরও ভারতে আটকে ছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন