ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

আমিরুলের হ্যাটট্রিকে হকি বিশ্বকাপে ‘চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮
আপডেট  : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ মাদুরাইয়ে ১৭ তম স্থান নির্ধারণী ম্যাচ অস্ট্রিয়াকে ৫-২ গোলে হারিয়ে সাফল্য অর্জন করে বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেবে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হয়েছে।

এই ম্যাচেও হ্যাটট্টিক করেছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। বিশ্বকাপে ছয় ম্যাচে তার হ্যাটট্টিক সংখ্যা পাঁচ আর মোট গোল সংখ্যা ১৮। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ হকিতে আমিরুল তার পারফরম্যান্সে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়েছেন।

ইউরোপের দল অস্ট্রিয়া বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু করেছিল। যদিও তারা গোল আদায় করতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। এর মিনিট দু’য়েক আগে পেনাল্টি কর্নার থেকে তার নেওয়া হিট বোর্ডে যায়নি। তবে প্রথম কোয়ার্টারে আমিরুলের দারুণ ডিফেন্ডিংয়ে বাংলাদেশ একটি গোল হজম থেকে রক্ষা পায়। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। এই পেনাল্টি কর্নারটি আমিরুল নেননি। হুজায়ফা নিলেও বাংলাদেশ গোল বঞ্চিত হয়নি। ২-০ ব্যবধান নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লীড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ৪৪ মিনিটে অস্ট্রিয়া ফিল্ড গোল করে খেলায় ফেরার চেষ্টা করে। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাটট্টিক করলে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে। অস্ট্রিয়া শেষ কোয়ার্টারে আরো তিন গোল করলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা জেগে উঠে। বাংলাদেশ শেষ দুই মিনিট খুব সতর্ক থাকায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়।

বাংলাদেশ যুব হকিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। প্রথম ম্যাচে আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে পরাজিত হয়। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমিরুলের হ্যাটট্রিকে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলে পরাজিত হয়। ঐ ম্যাচেও আমিরুল এক গোল করে।

গ্রæপ পর্ব থেকে বাংলাদেশ শীর্ষ ষোলোতে যেতে পারেনি। এজন্য ১৭-২৪ তম স্থান নির্ধারণী খেলতে হয়েছে। প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয়লাভ করে। এই ম্যাচে আমিরুল করেন পাচ গোল। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায়। ঐ ম্যাচেও হ্যাটট্টিক করেন আমিরুল। আজ অস্ট্রিয়ার বিপক্ষে ছিল স্থান নির্ধারণীর শিরোপা লড়াই। এই ম্যাচেও আমিরুল হ্যাটট্রিক করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। যা বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যই।

আমার বার্তা/এমই

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

কয়েক দফা ফ্লাইট বাতিলে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সপ্তাহখানেক পরও ভারতে আটকে ছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন