ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

এনসিএল টি-টোয়েন্টির পর এবার লাল বলেও চ্যাম্পিয়ন রংপুর

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

আকবর আলির নেতৃত্বে গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ। প্রায় দুই মাসের ব্যবধানে এবার এনসিএল চারদিনের ক্রিকেটেও তারাই শিরোপা জিতেছে। অবশ্য এক্ষেত্রে যতটা না নিজেদের অবদান, তার চেয়ে বেশি ভূমিকা ছিল অন্য দলগুলোর ব্যর্থতার। গতকালই লাল বলের এনসিএলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাস পাচ্ছিল রংপুর, হিসাব বাকি ছিল কাগজে-কলমে।

আজ মঙ্গলবার সিলেট ও বরিশাল বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের শিরোপা নিশ্চিত হয়ে যায়। গতকাল একদিন বাকি থাকতেই খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে রংপুর। সিলেট বরিশালকে হারাতে পারলে রংপুরকে ছাড়িয়ে টেবিল টপার হয়ে চ্যাম্পিয়ন বনে যেত। কিন্তু শেষ পর্যন্ত বরিশাল-সিলেটের ম্যাচটি ড্রতে শেষ হয়েছে। ফলে ৩১ পয়েন্ট পাওয়া রংপুর চ্যাম্পিয়ন, দুইয়ে থেকে আসর শেষ করা সিলেটের পয়েন্ট ২৮।

শেষ রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে দাপট দেখিয়েছে বরিশাল বিভাগ। তানভীর ইসলামের নেতৃত্বাধীন দলটি প্রথম ইনিংসে করেছিল ৩১২ রান, বিপরীতে সিলেটের প্রথম ইনিংস থামে ২৮৭ রানে। ২৫ রানের লিড পাওয়া বরিশাল দ্বিতীয় ইনিংসে ইফতেখার হোসেন ইফতির ১২৮ রানের সুবাদে ২৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২০ রানের। তারা ৫ উইকেটে ১৮৭ রান করতেই দিনের খেলা শেষ হয়ে যায়। তাদের পক্ষে মুশফিকুর রহিম ৫৩ ও আসাদুল্লাহ গালিব ৬১ রান করেন।

বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক তানভীর ইসলাম এবং মইন খান। ম্যাচ ড্র করে তারা সিলেটের জয়ের সুযোগ কেড়ে নিলেও, নিজেরা আসর শেষ করেছে পাঁচ নম্বরে থেকে। ৭ ম্যাচে ২ জয়, ৩ হার ও ২ ড্রয়ের পর তাদের পয়েন্ট ২০। তাদের ওপরে থাকা খুলনার (চার নম্বরে) পয়েন্ট ২২।

এদিকে, ময়মনসিংহও শেষ রাউন্ডে জয়ের সুযোগ হাতছাড়া করেছে। রাজশাহীর বিপক্ষে শেষ দিনে জিততে ময়মনসিংহের প্রয়োজন ছিল ২০১ রান, হাতে ছিল এক উইকেট। যা কার্যত অসম্ভবই। তবে আবু হায়দার রনির বিধ্বংসী সেঞ্চুরি ময়মনসিংহের পক্ষে ব্যবধান কমিয়েছে। এই পেস অলরাউন্ডার ১২৭ বলে ১০টি চার ও ১৩টি ছক্কায় ১৪১ রানের ইনিংস খেলেন। তবুও প্রথমবার এনসিএলে খেলতে নামা ময়মনসিংহ হারল ১৪৬ রানের বড় ব্যবধানে। ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়।

বিপরীতে, রাজশাহী ১৮ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করল। এ ছাড়া চট্টগ্রাম ও ঢাকা সমান ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে ছয় ও সাতে অবস্থান করছে।

আমার বার্তা/এমই

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

কয়েক দফা ফ্লাইট বাতিলে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সপ্তাহখানেক পরও ভারতে আটকে ছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন