ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ: মিঠু

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১৩:১১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের কড়া বিস্ফোরক মন্তব্যে উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগ না হলে সবধরণের খেলা বর্জনের ঘোষণা দিয়েছে কোয়াব। নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে তারা। ম্যাচ শুরুর সময়েই ডেকেছে সংবাদ সম্মেলন। এমতাবস্থায় যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ।

সিলেট পর্ব শেষে আজ থেকে ঢাকায় খেলা শুরু হওয়ার কথা। প্রথম দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। আর সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।

কিন্তু প্রথম ম্যাচটা যে সময়মতো হচ্ছে না সেটা একপ্রকার নিশ্চিত। টাইলমি ম্যাচ শুরু হওয়ার শঙ্কা জানিয়ে বিপিএল গর্ভানিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অবশ্যই এই কথাটি অনাকাঙ্ক্ষিত। উনি (এম নাজমুল ইসলাম) যা বলেছেন, আমরা সেটার সাপোর্ট করি না। উনাদের (ক্রিকেটারদের) বুঝিয়েছি, উনারা এলে খেলা হবে। না এলে খেলা হবে না। তবে প্রথম ম্যাচটা সময়মতো হওয়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে হলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়।

এখানেই শেষ নয়, পদত্যাগের ঘোষণা না আসায় হোটেল শেরাটনে ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন শেরাটনে।

আমার বার্তা/জেএইচ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে