ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

শারমিনের ফিফটি, সোবহানা ঝড়ে বাংলাদেশের চারে চার

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪০

বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্স নিশ্চিত করার পর আয়াল্যান্ডকেও হারাল বাংলাদেশ। শারমিন আক্তারের ফিফটি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে তারা। তারপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ রানে জিতেছে দল।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। মুলপানিতে তৃতীয় ওভারে ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা। তারপর দিলারা আক্তারকে নিয়ে শারমিন ৭০ রানের জুটি গড়েন। দিলার ৩৫ রানে আউট হন। নিগার সুলতানা (১৩) অধিনায়কোচিত ইনিংস খেলতে পারেননি। শারমিনের সঙ্গে সোবহানার জুটি ২৫ রানের বেশি হয়নি।

সাত রানের ব্যবধানে বাংলাদেশ তিন উইকেট হারালেও সোবহানা ১৬ বলে ১ চার ও ৩ ছয়ে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে দেড়শ পার করেন। ইনিংসের শেষ বলে আউট হন তিনি।

আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জেন মাগুইরে ও আরলেন কেলি।

লক্ষ্যে নেমে শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ড। অ্যামি হান্টার অধিনায়ক গ্যাবি লুইসকে নিয়ে ৫৩ রান এনে দিয়ে রিটায়ার্ড হার্ট হন। ১০ ওভারে বিনা উইকেটে ৬৮ রান তোলা আয়ারল্যান্ড বড় ধাক্কা খায় ১১তম ওভরে। স্বর্ণা আক্তার জোড়া আঘাত হানেন। এরপর রিতু মনি ও নাহিদা আক্তার কৃপণ বোলিংয়ে আয়ারল্যান্ড চাপে পড়ে। প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকে।

শেষ চার ওভারে ৪৩ রান দরকার ছিল আইরিশদের। ডেথ ওভারে রিতু ও নাহিদা চমৎকার বোলিংয়ে চেপে ধরেন প্রতিপক্ষকে। ১৯তম ওভারে রাবেয়া খান ইনিংস সেরা লুইসকে ৭৩ রানে ফেরালে আয়ারল্যান্ডের লড়াই শেষ হয়ে যায়। শেষ ওভারে ২০ রান দরকার ছিল। মারুফা দেন মাত্র ১০ রান। ৪ উইকেটে ১৪৪ রানে থামে আয়ারল্যান্ড।

৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শারমিন। এনিয়ে বাছাইপর্বে গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোই জিতল বাংলাদেশ।

আমার বার্তা/এমই

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স।

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

গত বছরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি