ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

আমার বার্তা অনলাইন
০৩ এপ্রিল ২০২৬, ১৪:১৬

চার বছর পর আরেকটি ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে জুন-জুলাইয়ে। এমন মেগা ইভেন্টে যেমন অখ্যাত ফুটবলারও তারকাখ্যাতি পান, তেমনি বড় নাম ফ্লপ হওয়ারও অনেক নজির আছে। তবে বিশ্বকাপে খেলার আশা নিশ্চয়ই কেউ ছাড়তে চাইবেন না। ২০২৬ বিশ্বকাপ হতে পারত পোল্যান্ড তারকা রবার্ট লেভান্ডফস্কির শেষ আসর। কিন্তু প্লে-অফে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে তার দল ছিটকে গেছে।

পোল্যান্ডের ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই তারকা হতাশা লুকাতে পারেননি। স্টকহোমে খেলা শেষ হওয়ার ঘণ্টা কয়েক পর লেভান্ডফস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠ ছাড়ার একটি ছবি পোস্ট করেন। যার ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘টাইম টু সে গুডবাই’, যা তার বিদায়ের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। যদিও নিজে স্পষ্টভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

এর আগে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় পোলিশ গণমাধ্যমকে লেভান্ডফস্কি বলেছিলেন, ‘আমি এখন কোনও ঘোষণা দেওয়ার অবস্থায় নেই। আমি ক্লাবে ফিরে যাব, যেখানে এখনও কিছু ম্যাচ বাকি আছে। এরই মাঝে মাথায় ঘুরতে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাকে।’

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার পরবর্তী আসর বসবে চার বছর পর। যখন বয়স ৪১ পেরিয়ে যাবে লেভার। বয়সজনিত কারণে সেখানে খেলার সম্ভাবনা খুবই কম। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে লেভান্ডফস্কি পোল্যান্ড দলের অন্যতম স্তম্ভ হয়ে ছিলেন। ২০১৪ সাল থেকে অধিনায়কের দায়িত্ব পালন করা এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল (৮৯) ও ম্যাচ (১৬৫) খেলার দুটি রেকর্ডই নিজের করে নিয়েছেন।

ক্যারিয়ার নিয়ে এর আগে নিজের ভাবনার স্পষ্ট করেছিলেন লেভান্ডফস্কি, ‘ক্যারিয়ার যত এগোচ্ছে, কিছু মুহূর্তকে আরও বেশি মূল্য দিতে শিখছি। আমি ক্যারিয়ার শেষ করতে ভয় পাই না, বরং তার জন্য প্রস্তুত হচ্ছি…এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সবকিছু নয়।’

জাতীয় দলের হয়ে আরেকটি বড় মঞ্চে খেলতে না পারার এই পরিস্থিতিতে লেভা আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যত নিয়ে কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়। ক্লাব ক্যারিয়ার নিয়েও দোলাচল রয়েছে, চলতি মৌসুমের পরই বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির জার্সিতে ৩৭ ম্যাচে ১৬ গোল করেছেন লেভান্ডফস্কি।

আমার বার্তা/জেএইচ

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটির ডাকে আসেননি আসিফ

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গেল মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ

বিশ্বকাপ দুঃখ ভুলে বার্সেলোনা লিজেন্ডের পাশে লেভান্ডভস্কি

২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক ঝটকায় তা ভেঙে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ

বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে সফল দল জার্মানি, কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা?

বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপার দৌড়ে সবার আগে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারটি

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে তাদের আপত্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা