ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১১:১৪

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে পারে। তবে ঘাসের পিচে যে বড় রান উঠবে সেই ধারণা আগে থেকেই ছিল। সফরকারী পাকিস্তানও সেই ‍সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে ব্যাটিংয়ের শুরু থেকেই। এখন পর্যন্ত ক্রিজে আসা তিন ব্যাটারই রান পেয়েছেন। এর মধ্যে অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস তুলে নিয়েছেন স্মরণীয় সেঞ্চুরি। যাতে ভর করে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২১০ রান।

সেঞ্চুরি পূর্ণ করার একটু পরেই আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দিলেন পেসার তাসকিন আহমেদ। এর আগে ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪টি চারের বাউন্ডারিতে। তৃতীয় দিনের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল রান নিয়ে আজান ম্যাজিক ফিগারে পৌঁছান।

এদিকে, তাসকিন ম্যাচের প্রথম সাফল্য পেলেন আজকের (রোববার) দিনে দ্বিতীয় ওভার করতে এসে। শর্ট লেন্থে অফ স্টাম্পের কিছুটা বাইরে ফেলেছিলেন বলটি, তাতে শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন আজান। গতকালের ক্যাচ পতন ও মিস ফিল্ডিংয়ের হতাশার পর আজ নাজমুল হোসেন শান্ত ভালো ক্যাচ ধরেছেন। দ্রুতগতিতে আসা বল প্রায় কাঁধ সমান উঁচু থেকে তালুবন্দী করেন বাংলাদেশ অধিনায়ক।

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

আজান ফেরার পর আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলও ১০২ বলে ফিফটি তুলে নেন। এর আগে দ্বিতীয় দিন শেষে আজান ৮৫ এবং ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন। আর পাকিস্তান তুলেছিল ১ উইকেটে ১৭৯ রান। দুই অভিষিক্ত ব্যাটারের জুটিটা দীর্ঘ হয়েছে ১০৪ রান পর্যন্ত। এর আগে ইমাম-উল-হকের সঙ্গে ওপেনিং জুটিতে ১০৬ রান যোগ করেন আজান। ইমাম আউট হন ৪৫ রান করে।

এর আগে প্রায় দেড়দিন প্রথম ইনিংসে ব্যাট করেছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত’র ১০১, মুমিনুল হকের ৯১ এবং মুশফিকুর রহিমের ৭১ রানে ভর করে স্বাগতিকরা ৪১৩ রান তোলে। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন ‍মুহাম্মদ আব্বাস।

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ডিএনসিসির

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ

ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

প্রাথমিকের ১৪৩৮৪ শিক্ষক প্রার্থীর কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ

পুলিশ সদস্যদের কল্যাণে বিশেষ নীতিমালার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চাইলেন পুলিশ সদস্যরা

সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ঢাকায় রাশিয়ার ৮১তম বিজয় বার্ষিকী উদযাপিত

মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার : রিজভী

আপিল বিভাগেও বহাল আইভীর জামিন, মুক্তিতে আর বাধা নেই

যুদ্ধের মধ্যে সৌদি তেল কোম্পানির ৩২ বিলিয়ন ডলারের বাম্পার লাভ

তামাক কর বাড়িয়ে একক মূল্যস্তর নির্ধারণের দাবি

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে