ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপে

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১৬:৩৫

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নতুন বিতর্কে জড়িয়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। খেলোয়াড়দের অনুমতি ছাড়া বেটিং কোম্পানির বিজ্ঞাপনে তাদের ছবি ব্যবহার করায় ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) ওপর ক্ষুব্ধ অধিনায়ক কিলিয়ান এমবাপেসহ দলের কয়েকজন তারকা ফুটবলার।

ফ্রান্সের শীর্ষ ক্রীড়া দৈনিক লেকিপ আজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনলাইন বেটিং প্রতিষ্ঠান বেটক্লিক একটি বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে জাতীয় দলের পাঁচ তারকা—কিলিয়ান এমবাপে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে ও দেজিরে দুয়ের ছবি ব্যবহার করা হয়।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, ফটোশুটের সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে ছবিগুলো জুয়া প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যবহার করা হবে। বিষয়টি সামনে আসার পর সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করেছেন দলের অধিনায়ক এমবাপে ও তরুণ ফরোয়ার্ড চেরকি।

এর আগে ২০২২ সালেও খেলোয়াড়দের ছবি ব্যবহারের স্বত্ব নিয়ে ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এমবাপে। পরে ২০২৩ সালে খেলোয়াড়দের আইনজীবী ও ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমান ঘটনাকে সেই চুক্তির লঙ্ঘন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

জুয়া ও অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার এমবাপে। এক সাক্ষাৎকারে ফরাসি অধিনায়ক বলেছিলেন, ‘আমরা জুয়া এবং অস্বাস্থ্যকর খাবারের ব্র্যান্ডগুলোর প্রচারণার বিপক্ষে। আমরা যে এলাকায় বড় হয়েছি, সেখানে এই জুয়া অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে। আমি নিজে এমন ভুক্তভোগীদের চিনি।’

এমবাপের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ফুটবলারদের যুক্ত করা হলে তরুণদের কাছে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

তবে ফরাসি ফুটবল ফেডারেশনের দাবি, চুক্তির নিয়ম মেনেই অন্তত পাঁচজন খেলোয়াড়কে নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। যদিও চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে দলের অধিনায়ক ও ফেডারেশন সভাপতির বৈঠকে সম্ভাব্য নৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো পর্যালোচনা করার কথা ছিল, যা এবার হয়নি।

আমার বার্তা/এমই

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

আজ রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ। সকাল দশটা থেকে

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

অ্যাডহক কমিটির প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে

অবশেষে সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

চট্টগ্রামে অভিযান চালিয়ে সিমেন্ট জব্দ ও চোরাই সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর