ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বড় দল হতে গেলে আইসিসি ইভেন্টে ভালো করতেই হবে: সৌম্য সরকার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১৫:১২

অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর পর খুব বড় কোনো উল্লাসে মাতেনি বাংলাদেশ দল। একটা ভিডিওতে বরং দেখা যায় ড্রেসিংরুমে আত্মসমালোচনায় মুখর ছিলেন ক্রিকেটাররা। এমনকি কম কথা বলা লোক বলে পরিচিত মোস্তাফিজুর রহমান নিজেদের ঘাটতির জায়গা দেখিয়ে সত্যিকারের বড় দল হওয়ার তাড়না দিচ্ছিলেন। তার সঙ্গে সুর মেলালেন ওপেনার সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটারের মতে বড় আসরে ভালো করলেই মূলত সবাই গোনায় ধরবে।

সেই ২০১৫ সাল থেকেই ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজে ভালো করে আসছে বাংলাদেশ। ইংল্যান্ড ছাড়া এখানে আসা সব দলকেই হারিয়েছে তারা। তবে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপে গেলেই থাকছে না দাপট।

দ্বিতীয় ওয়ানডেতে অল্প রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট পড়ার পর শতরানের জুটি হওয়াকে দলের ঘাটতি হিসেবে তুলে ধরে সেদিন বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান। তার মতে বড় দল হলে এসব পরিস্থিতিতে ভিন্ন কিছু দেখা যেত।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ লক্ষ্য করে নিজেদের তৈরি করছে বাংলাদেশ দল। ঘরের মাঠে এসব দ্বিপাক্ষিক সিরিজ জেতার আনন্দ যেমন থাকবে, আগামীর কঠিন চ্যালেঞ্জে নিজেদের সামর্থ্য দেখানোর বাস্তব চিন্তাও করা দরকার মনে করেন সৌম্য।

শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাল মিলিয়ে তিনি বলেন, ‘যেকোনো একটা বিশ্বকাপ শেষ হয়ে গেলে তখন নতুন করে দল চিন্তা করে পরের বিশ্বকাপে কীভাবে ভালো করা যায়। মোস্তাফিজ যে কথাগুলো বলেছে অবশ্যই ঠিক। বড় দল হতে গেলে আইসিসি ইভেন্টে ভালো করতেই হবে। কাজেই আমরাও চাচ্ছি যেন একটা দল হয়ে বড় কোনো টুর্নামেন্টে এমন কিছু করতে পারি যেন টিমকে অনেক বড় উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি।’

প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন না সৌম্য। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুর দিকেও একাদশে বিবেচিত হননি তিনি। অথচ ঠিক আগের সিরিজেই তিনি ছিলেন সেরা ব্যাটার। এবারও শুরুতে না থাকার পর সাইফ হাসানের ব্যর্থতায় সুযোগ মেলে। একাদশে ফিরে কঠিন কন্ডিশনে করেন ৪২ রান। রানটা আরও বড় করার সুযোগ হাতছাড়া করলেও ঘাটতির জায়গা শুধরে নিজেকে আরও শক্তিশালী করতে চাইছেন তিনি।

রোববার সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশের তৃতীয় ওয়ানডে। প্রথম দুই ম্যাচেই সিরিজ জিতে যাওয়ায় বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের মিশন।

এই ম্যাচেও কোনো পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে সেরা সমন্বয় খেলানোর পক্ষে তিনি, ‘এটা ম্যানেজমেন্টের বিষয় (কারা খেলবে)। তারপরেও বলব, আমার দিক থেকে জিজ্ঞাসা করলে বলব যে পরীক্ষা না করাটাই ভালো কারণ অনেক বড় দলের সঙ্গে আমরা খেলছি। ৩-০ অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো যারা সেরা আছে তাদেরকেই খেলানো উচিত।’

আমার বার্তা/এমই

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। আগামীকাল

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইরাকের রক্ষণভাগ চূর্ণ করে জোড়া গোল দিয়েছেন। ফুটবল বিশ্ব যখন তার

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে পরিচিত নাম জোসিমার দিয়াস ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের গোলশূন্য

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি

'ডিজিটাল নকলের সাজা'র বিধান রেখে 'পাবলিক পরীক্ষা আইন' পাস

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলায় ৩৫ জন নিহত