ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

উজবেক রূপকথা হলো না, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙাল কলম্বিয়া

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১১:০৮

কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়ার তিক্ত স্বাদ ভুলে দারুণ প্রত্যাবর্তন করল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই উজবেকিস্তানের বিরুদ্ধে দারুণ এক জয় তুলে নিলো লস ক্যাফেতেরোসরা। এতে করে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তানের কোনো রূপকথা লিখা হলো না। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কলম্বিয়া। আধিপত্য দেখিয়েই ম্যাচটি জিতে নিয়েছে লাতিনের দলটি।

বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকো আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। বিরতির পর সমতা টানে উজবেকিস্তান। কিন্তু পরে আরও দুটি গোল করে ম্যাচটি জিতে নিয়েছে কলম্বিয়া।

৩৯ মিনিটে গোল করে প্রথমবার কলম্বিয়াকে এগিয়ে নেন দানিয়েল মুনোজ। লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়েছেন দানিয়েল মুনোজ।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি দুই দলের। তবে একচ্ছাত্র আধিপত্য দেখায় কলম্বিয়া। ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানের। কলম্বিয়া ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও কোনো শটই নিতে পারেনি উজবেকিস্তান। এতেই স্পষ্ট যে, কতটা দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে অভিষিক্ত উজবেকিস্তান গোলের দেখা পায়। ৬০ মিনিটে গোল করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। শোমুরোদভের ভলি শট বক্সের ভেতরে গিয়ে ডিফ্লেক্ট হয়ে ফিরে আসে। গোলরক্ষক ও ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বলটি বাম পোস্টে লেগে ক্রস করে যায়। সেখানেই উপস্থিত ছিলেন ফয়জুল্লায়েভ। সুযোগ হাতছাড়া না করে তিনি হেডে বল জালে পাঠিয়ে দেন। ম্যাচে ফেরে সমতা।

তবে মিনিট পাঁচেক পরই আবারও এগিয়ে যায় কলম্বিয়া। এবার বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠিয়েছেন লুইস দিয়াজ। ৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় কলম্বিয়া।

কুকো হার্ন্দান্দেজের ক্রসে জামিন্টন কাম্পাজ নিচু হেডে বলটা পাঠান গোলের নিচের কোণে। অতিরিক্ত সময়ের নবম মিনিটেই এই গোলেই নিশ্চিত হয়ে যায় তিন পয়েন্ট। কলম্বিয়ার পরবর্তী ম্যাচ ২৪ জুন কঙ্গোর বিপক্ষে। আর ২৩ জুন পর্তুগালের মুখোমুখি হবে উজবেকিস্তান।

আমার বার্তা /জেএইচ

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন। দুই ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন শীর্ষে। তার

জিম্বাবুয়ের উদ্দেশে শেষ ধাপে দেশ ছাড়লেন অমিত-হৃদয়রা

এক ম্যাচের টেস্টসহ সাদা বলের সিরিজ খেলতে আজ বুধবার দ্বিতীয় বহরে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে

বাংলাদেশকে তাসকিনের আরও অনেক কিছু দেয়ার বাকি: সিমন্স

অস্ট্রেলিয়া সফর শেষে বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। ইতোমধ্যে রোডেশীয়দের বিপক্ষে টেস্ট খেলতে প্রথম বহর পৌঁছেছে

বারবার গোল বাতিল, কঙ্গোর বিপক্ষে ঘাম ঝরানো জয়ে নকআউটে কলম্বিয়া

ড্যানিয়েল মুনিওজের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে ডিআর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত