ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

পর্তুগালের বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্টিনেজ

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ০৯:৪৫

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এই হারের পরই পর্তুগালের কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন রবার্তো মার্টিনেজ। তিনি এই হারকে দলের একটা অধ্যায়ের শেষ বলেও উল্লেখ করেন।

স্প্যানিশ এই কোচ জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন কোচ বেছে নেওয়ার দায়িত্ব পর্তুগাল ফুটবল ফেডারেশনের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জিততে। বিশ্বকাপ না জিতলে চালিয়ে যাওয়ার মানে নেই বলেই আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘বোর্ড ও সভাপতির এখন সুযোগ আছে নতুন কোচ বেছে নেওয়ার... আমার চুক্তি আজই শেষ হয়েছে। এর বেশি বলার কিছু নেই।’

মার্টিনেজ জানান, টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। তবে স্পেনের বিপক্ষে এই হার যে তার শেষ ম্যাচ ছিল, তা নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ। আমি অনেক গর্বিত... আমাকে এখানে একজন পর্তুগিজের মতোই আপন করে নেওয়া হয়েছে, অনেক উষ্ণতার সঙ্গে। এটা আমার জন্য আনন্দের, গর্বের এবং দায়িত্বেরও বিষয় ছিল।’

পর্তুগালের এই বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারও। ৪১ বছর বয়সী রোনালদোর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্টিনেজ। তবে তার এই অধিনায়ককে বিদায়ী শ্রদ্ধা জানাতে ভোলেননি তিনি।

মার্টিনেজ বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সে একজন অনুকরণীয় অধিনায়ক ছিল। শুধু গোলের হিসাবেই নয়, পরিসংখ্যানই তা বলে দেয়, অ্যাসিস্টের ক্ষেত্রেও।’

আমার বার্তা/এমই

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর বেলজিয়াম। দলটির প্রধান কোচ রুডি

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?

তারকায় সমৃদ্ধ স্কোয়াড নিয়েও এবারের বিশ্বকাপে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হলো অনেকটা একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের কাছে অসহায় লেগেছে

৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো

অবশেষে থামল মরক্কোর সেই অবিশ্বাস্যভাবে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা। টানা ৩৪ ম্যাচ ধরে পরাজয়ের মুখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?