ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

অকালেই চলে গেলেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৫:৫৪
আপডেট  : ০৭ জুলাই ২০২৬, ১৫:৫৬

আফগানিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন বিরল রোগে ভুগে দেশটির সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

গত কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাপুর। তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস নামে বিরল ও জটিল রোগে আক্রান্ত ছিলেন। রোগটি শরীরের রোগপ্রতিরোধের গুরুতর একটি সমস্যা, যার ফলে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি এবং একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়েন শাপুর জাদরান। পরে আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান তিনি। প্রথম দফার চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্রও পান। তবে মাত্র ২০ দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। এরপর থেকে তিনি নিবিড় চিকিৎসাধীন ছিলেন।

২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে মোট ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাপুর জাদরান। আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থানের সময় তিনি ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। গতি, আগ্রাসী বোলিং এবং লড়াকু মানসিকতার কারণে তিনি সমর্থকদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন।

শাপুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড জানায়, পুরো ক্যারিয়ারে শাপুর সম্মান, সাহস ও গর্বের সঙ্গে আফগানিস্তান ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন। তার অবদান ও অর্জন দেশটির ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এবং জাতীয় দলের প্রতি তার নিবেদন কখনো ভোলা যাবে না।

এসিবি আরও জানায়, মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর অনুপ্রেরণা। তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা পরবর্তী প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেছে।

আমার বার্তা/এমই

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর বেলজিয়াম। দলটির প্রধান কোচ রুডি

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?

তারকায় সমৃদ্ধ স্কোয়াড নিয়েও এবারের বিশ্বকাপে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হলো অনেকটা একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের কাছে অসহায় লেগেছে

৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো

অবশেষে থামল মরক্কোর সেই অবিশ্বাস্যভাবে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা। টানা ৩৪ ম্যাচ ধরে পরাজয়ের মুখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?