ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১১:৫৯

কলম্বিয়ার বিশ্বকাপ বিদায় নিশ্চিত করল সুইজাল্যান্ড। শেষ ষোলোর শেষ ম্যাচটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় কোনো দলই গোল পায়নি। টাইব্রেকারে কলম্বিয়া দুটি শটে গোল মিস করে। একটি শটে গোল না পেলেও সুইজারল্যান্ড বিজয়ের হাসি হেসেছে। ৪-৩ ব্যবধানে দক্ষিণ আমেরিকান দেশকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে তারা।

২০১৪ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেও বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড। এবার তারা সেই গেরো কাটাল। ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে সুইসরা। ৭২ বছর পর শেষ আটে উঠে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্জেন্টিনাকে।

দুই দলই টাইব্রেকারে পেনাল্টি মিস করে। অবশেষে সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্তভাবে কুচো হার্নান্দেজের শটটি আটকে দেন। রুবেন ভার্গাস জয়সূচক পেনাল্টি গোল করেন।

বিশ্বকাপে এটাই ছিল যুক্তরাষ্ট্রের বাইরে শেষ ম্যাচ। হাজার হাজার আবেগপ্রবণ সমর্থকের সমর্থনে ভ্যাঙ্কুভারে মাঠে নামে কলম্বিয়া। এই ম্যাচের আগে তারা তাদের গত চার ম্যাচে মাত্র একটি গোল খেয়েছিল। সুইজারল্যান্ডের রক্ষণভাগ ভাঙাও বেশ কঠিন হয়েছে এবার।

ম্যাচের ২১তম মিনিটে প্রথম আক্রমণ হয়। পেনাল্টি বক্সের প্রান্ত থেকে গুস্তাভো পুয়ের্তার একটি বাঁকানো শট কোবেল উড়ন্ত সেভ করে আটকে দেন। প্রথম হাইড্রেশন ব্রেকের পরপরই সুইসরা তাদের খেলার গতি বাড়ায়। কামিলো ভার্গাস প্রথমে ফ্যাবিয়ান রিডারের একটি শট রুখে দেন। পরে ড্যান এনডোয়েকেও গোলবঞ্চিত করেন। তবে প্রথমার্ধ শেষে কোনো দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সুইজারল্যান্ড আক্রমণাত্মক খেলে। কলম্বিয়াও কিছু সুযোগ তৈরি করেছিল। লুইস সুয়ারেজের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে দুই কোচই একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।

কলম্বিয়ার তারকা উইঙ্গার লুইস দিয়াজকে পুরোটা সময় বোতলবন্দি রাখা হয়েছিল। অতিরিক্ত সময়ের ঠিক আগে এনডোয়ের একটি শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। ফলে নির্ধারিত সময়ে ম্যাচটি ০-০ গোলে টাই থাকে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে খেলা কিছুটা জমে ওঠে। নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসে। জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল চমৎকারভাবে আটকে দেন। অন্যদিকে কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সুইস বদলি খেলোয়াড় জেকি আমদুনির একটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন। খেলার শেষ পাঁচ মিনিট বাকি থাকতে ম্যাচ জেতার একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ক্যাম্পাজ।

অবশেষে অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। যেখানে কুচো হার্নান্দেজ গোলবঞ্চিত হওয়ার আগে ডেভিনসন সানচেজ কলম্বিয়ার হয়ে গোল মিস করেন। সুইজারল্যান্ডের আকাঞ্জিও গোলবারের ওপর দিয়ে মেরেছিলেন। তবে দুই মিসের খেসারত দিতে হয়েছে কলম্বিয়াকে।

পরবর্তী পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। লিওনেল মেসির দল আটলান্টায় মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এর আগে ১৯৫৪ সালে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজনের সময় শেষবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড।

আমার বার্তা /জেএইচ

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর বেলজিয়াম। দলটির প্রধান কোচ রুডি

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?

তারকায় সমৃদ্ধ স্কোয়াড নিয়েও এবারের বিশ্বকাপে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হলো অনেকটা একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের কাছে অসহায় লেগেছে

৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো

অবশেষে থামল মরক্কোর সেই অবিশ্বাস্যভাবে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা। টানা ৩৪ ম্যাচ ধরে পরাজয়ের মুখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?