ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

ফিফার নিয়ম চরমভাবে লঙ্ঘন করে মিশরের গোল বাতিল করা হয়েছে

২০২২ বিশ্বকাপ ফাইনালের রেফারি
আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৪:৪১

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার নকআউট পর্বের ম্যাচটি নিয়ে ফুটবল বিশ্বে বিতর্ক থামছেই না। মাঠের রেফারিং এবং বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন বিশ্ব ফুটবলের অন্যতম অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফার্নান্দো গুয়েরেরো।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল পরিচালনাকারী দলের এই সদস্য স্পষ্ট জানিয়েছেন, মিশরের গোলটি বাতিল করার ক্ষেত্রে ফিফা-র নিজস্ব ভিএআর প্রটোকল বা নিয়মই চরমভাবে লঙ্ঘন করা হয়েছে।

ম্যাচে ২ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার মুহূর্তে মিশরের করা একটি গোল দীর্ঘ ভিএআর রিভিউর পর ফাউলের অজুহাতে বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার। ম্যাচটি শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতলেও, গুয়েরেরোর মতে ওই ভুল সিদ্ধান্তটি ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিয়েছে।

অভিজ্ঞ এই মেক্সিকান অফিশিয়াল তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে লেটেক্সিয়ার ও ভিএআর রুমের কড়া সমালোচনা করে লিখেছেন, ‘মিশরের গোলটি বাতিল করে রেফারি এবং ভিএআর রুম মারাত্মক ভুল করেছে।

প্রথমত, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর কোনো ফাউলই করা হয়নি। আর দ্বিতীয়ত, যদি তারা ওটাকে ফাউল হিসেবে ধরেও নেয়, তবুও ভিএআর-এর ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ প্রটোকল অনুযায়ী এই ঘটনার পুর্নমূল্যায়ন বা রিভিউ করাই উচিত হয়নি।’

গুয়েরেরো প্রযুক্তিগত নিয়ম ব্যাখ্যা করে আরও বলেন, ‘গোলের আগে আর্জেন্টিনার রক্ষণভাগ গোছানো ছিল এবং বলটি কেড়ে নেওয়ার জন্য তারা পর্যাপ্ত সময় ও জায়গা পেয়েছিল। এমনকি মিশর গোল করার আগে আর্জেন্টিনা দল বলটি উদ্ধার করার টানা ৩ বার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা তা পারেনি।’

তিনি বলেন, ‘ফিফার প্রটোকল স্পষ্ট বলে—ভিএআর কেবল তখনই হস্তক্ষেপ করবে যখন একটি স্পষ্ট আক্রমণাত্মক মুভ তৈরি হয় এবং ডিফেন্ডিং দলের বল ফিরে পাওয়ার আর কোনো বাস্তবসম্মত সুযোগ থাকে না। সুতরাং, এই সিদ্ধান্তটি ভিএআর প্রটোকলের সম্পূর্ণ পরিপন্থী।’

ফার্নান্দো গুয়েরেরোর ভাষায়, ‘রেফারি ও ভিএআর-এর এই ভুলের খেসারত দিতে হয়েছে মিশরকে, যা শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।’

কে এই ফার্নান্দো গুয়েরেরো?

ফুটবল বিশ্বে রেফারিংয়ের ক্ষেত্রে ফার্নান্দো গুয়েরেরো অত্যন্ত পরিচিত ও নির্ভরযোগ্য একটি নাম। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে, যেখানে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই হাইভোল্টেজ ম্যাচের রেফারিং ক্রু-র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

ওই ফাইনালে তিনি ‘সাপোর্ট ভিএআর’ হিসেবে দায়িত্ব পালন করেন, যা ছিল সেই টুর্নামেন্টে তার ১১ নম্বর ম্যাচ।

কাতার বিশ্বকাপে গুয়েরেরো সম্পূর্ণভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দলের বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। গ্রুপ পর্বে ডেনমার্ক বনাম তিউনিসিয়া, বেলজিয়াম বনাম মরক্কো এবং জাপান বনাম স্পেনের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মূল ভিএআর দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া জার্মানি-জাপান, ব্রাজিল-সুইজারল্যান্ড এবং তিউনিসিয়া-ফ্রান্স ম্যাচে সাপোর্ট ভিএআর এবং সুইজারল্যান্ড-ক্যামেরুন ও ওয়েলস-ইরান ম্যাচে এভিএআর হিসেবে দায়িত্ব সামলেছেন এই অভিজ্ঞ মেক্সিকান অফিশিয়াল।

এদিকে, বিতর্কিত রেফারিং নিয়ে মিশরের ম্যানেজার হোসাম হাসান ম্যাচ শেষে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই বিশ্বকাপ আসলে একটি বড় মার্কেটিং (বাণিজ্য)। তারা চেয়েছিল মেসি যেন টুর্নামেন্টে যত দিন সম্ভব টিকে থাকে।’

অন্যদিকে, মিক্সড জোনে আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন মিশরের গোলদাতা মোস্তফা জিকো। তার কথায়, ‘এটি মোটেও ন্যায্য নয়। রেফারিই আমাদের পরাজয়ের মূল কারণ। আমি আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি, কারণ ওরাই তো বিশ্বকাপ জিতবে (সব ঠিক করাই আছে)!’

আমার বার্তা/এমই

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর বেলজিয়াম। দলটির প্রধান কোচ রুডি

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?

তারকায় সমৃদ্ধ স্কোয়াড নিয়েও এবারের বিশ্বকাপে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হলো অনেকটা একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের কাছে অসহায় লেগেছে

৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো

অবশেষে থামল মরক্কোর সেই অবিশ্বাস্যভাবে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা। টানা ৩৪ ম্যাচ ধরে পরাজয়ের মুখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?