ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা বলছে মিশর

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৪:৪৫

শেষ ষোলোর দ্বৈরথে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসিরা। তবে খেলা শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলেছে মিশর।

এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে বিশ্বকাপজুড়ে দলের প্রতি সমর্থন জানানো মিশরীয় সমর্থকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে তারা।

বিবৃতিতে ইএফএ জানায়, বিশ্বকাপজুড়ে দেশের ভেতরে ও বাইরে থাকা লাখো সমর্থকের অকুণ্ঠ সমর্থন খেলোয়াড় ও দলের জন্য ছিল বড় অনুপ্রেরণা। জাতীয় দল সম্মান, সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলেছে এবং মাঠে মিশরের চেতনা ও পরিচয় তুলে ধরেছে।

একই সঙ্গে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিংয়ের সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে ব্যর্থতার বিষয়ে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন নীরব থাকতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করেছে। বলা হচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এবং এমন সব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে জোরালো প্রশ্ন তুলেছে, যা সরাসরি ম্যাচের গতিপথকে প্রভাবিত করেছিল।

ইএফএর দাবি, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশেষজ্ঞ ও বিশ্লেষকও ম্যাচে কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন। তাদের মতে, ২০২৬ বিশ্বকাপের মতো বড় আসরে ম্যাচ পরিচালনায় সর্বোচ্চ মানের সততা, ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মিশর ফুটবল ফেডারেশন জানায়, তারা সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ মানসিকতা ও ফুটবলের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী। সেই নীতিই দাবি করে, প্রতিটি দল সমান সুযোগ ও সমান আচরণ পাবে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে যা ঘটেছে, তা খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করা কোনোভাবেই উপেক্ষা করার বিষয় নয়। এটি তাদের দায়িত্ব। মিশরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি খেলোয়াড় এবং দলের পাশে থাকা প্রতিটি সমর্থক ন্যায্যতা, সম্মান এবং ফুটবলের আইন সমানভাবে প্রয়োগের দাবি রাখেন।

দলের প্রতি গর্বের কথা পুনর্ব্যক্ত করেছে ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, বিতর্ক সত্ত্বেও ম্যাচের ফল এখন এখন ইতিহাসের অংশ হয়ে গেলেও, দলের প্রতি আমাদের গর্ব অটুট রয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের সাহস, নিষ্ঠা ও লড়াকু মানসিকতা সবার শ্রদ্ধা অর্জন করেছে এবং মিশরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধকে তুলে ধরেছে।

সবশেষে সমর্থকদের উদ্দেশে ইএফএ জানায়, ‘জাতীয় দলের হৃদয় ও শক্তি হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রাণিত করবে, যাতে মিশরীয় ফুটবলের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়।’

আমার বার্তা/এমই

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর বেলজিয়াম। দলটির প্রধান কোচ রুডি

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?

তারকায় সমৃদ্ধ স্কোয়াড নিয়েও এবারের বিশ্বকাপে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হলো অনেকটা একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের কাছে অসহায় লেগেছে

৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো

অবশেষে থামল মরক্কোর সেই অবিশ্বাস্যভাবে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা। টানা ৩৪ ম্যাচ ধরে পরাজয়ের মুখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?