ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলো জার্মানি

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৫:২৯

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়ে দিয়েছে, তারা ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থনপত্রে সই করবে না। এর ফলে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের জন্য ইউরোপের ১৬টি দেশের সমর্থন আদায়ের চেষ্টা চলছিল। তবে ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ সেই চিঠিতে সই করতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে ডিএফবি বলেছে, ‘জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সমর্থনে ডিএফবি কোনো চিঠিতে সই করেনি। পরবর্তী পদক্ষেপ নিয়ে ডিএফবির প্রেসিডিয়াম আলোচনা করবে।’

ইউএসএ ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে ফিফা ও উয়েফার সম্পর্ক আরও তিক্ত হয়েছে। বিশ্বকাপে লাল কার্ড পাওয়ার পরও বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি দেয় ফিফার শৃঙ্খলা কমিটি। অভিযোগ ওঠে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনফান্তিনোর কাছে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করার পরই এই সিদ্ধান্ত আসে। যদিও ফিফা ও ইনফান্তিনো দাবি করেছে, সিদ্ধান্তে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না।

ডিএফবি সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ এ বিষয়ে বলেন, ‘এই প্রক্রিয়াকে কোনোভাবেই ধামাচাপা দিয়ে শেষ করা উচিত নয়।’

উয়েফাও এই ঘটনাকে কঠোর ভাষায় সমালোচনা করে জানিয়েছে, এতে ফুটবল প্রশাসনের একটি ‘রেড লাইন অতিক্রম করা হয়েছে।’

ইতোমধ্যে ইনফান্তিনোর বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নৈতিকতা কমিশনেও রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। একই সঙ্গে ইউরোপের কয়েকটি ফুটবল ফেডারেশন তার নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছে। যদিও আফ্রিকা, এশিয়া ও কনকাকাফ অঞ্চলে এখনও তার উল্লেখযোগ্য সমর্থন রয়েছে, তবু ইউরোপের এই বিরোধিতা আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।

আমার বার্তা/এমই

২ মাসের জন্য ছিটকে গেলেন রানা, আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ

বাংলাদেশের বিপক্ষেও সেই ‘রিস্কি গেম’ খেলবে অস্ট্রেলিয়া!

২৩ বছর পর বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩ আগস্ট থেকে

বিশ্বকাপ ফাইনালের ঘাস বিক্রির টাকার ভাগ নিয়ে যুক্তরাষ্ট্রে তুলকালাম

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলেও টুর্নামেন্ট ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে

দুর্দশা কাটাতে ব্রাজিল কোচ আনচেলত্তিকে পেতে চায় ইতালি

২০২৫ সালের মে মাস থেকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপে তার অধীনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবাসযোগ্য ঢাকার আর্তনাদ: দায় কার, মুক্তির পথ কোথায়?

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান