ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৬, ১০:৩০

আজ বুধবার, ১১ মার্চ ২০২৬ ● ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৩৯৯ - তৈমুর লঙ সিন্ধুনদ অতিক্রম করে ভারতে আসেন।

১৫০২ - পার্সিয়ার শাহ প্রথম ইসমাইলের অভিষেক হয় ।

১৭০২ - প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশিত হয় ।

১৭৮৪ - মহিশুরে টিপু সুলতানের সাথে ইংরেজদের শান্তি চুক্তি স্বাক্ষরিত।

১৭৯৫ - কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগল বাহিনী পরাজিত হয়।

১৮১২ - মার্শাম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

১৮২৩ - আমেরিকায় প্রথম সাধারণ স্কুল চালু হয়।

১৯১১ - রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।

১৯১৭ - বৃটিশ বাহিনীর বাগদাদ দখল।

১৯১৮ - মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয় ।

১৯১৯ - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি কৌতুক লেখক।

১৯২০ - আমির ফয়সলের নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা।

১৯৩৫ - ব্যাংক অব কানাডা চালু হয় ।

১৯৩৮ - জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।

১৯৪০ - যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।

১৯৪৮ - পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়।

১৯৪৯ - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।

১৯৪৯ - দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।

১৯৬৬ - ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নো সেনাবাহিনীর জেনারেল সুহার্তোর কাছে ব্যাপক ক্ষমতা অর্পণে বাধ্য হন। পরে সুকর্নোকে সরিয়ে সুহার্তো নিজেই প্রেসিডেন্ট হন।

১৯৭৪ - সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।

১৯৭৭ - মার্কিন পররাষ্ট্র দফতরের রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় ব্রাজিল যুক্তরাষ্টের সঙ্গে তার ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে।

১৯৭৯ - সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।

১৯৯০ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯২ - পাঞ্জাবে শিখ জঙ্গীদের হাতে ১৭ হিন্দু শ্রমিক নিহত।

১৯৯৪ - এদুয়ার্দো ফ্রেই চিলির প্রেসিডেন্ট নির্বাচিত।

২০০০ - ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত।

২০০৪ - স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত দুই হাজারের বেশি আহত হয়।

জন্ম:

১৭৮৭ - রুশ জেনারেল আইজাক নবোকভের জন্ম ।

১৮০৭ - ফরাসী চিত্রশিল্পী লুই বুলাঝেঁর জন্ম।

১৮৪০ - দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।

১৯১৮ - শিশুসাহিত্যিক ইন্দিরা দেবীর জন্ম।

মৃত্যু:

১৭৫৯ - ইংরেজ জেনারেল জন ফোর্বসের মৃত্যু।

১৮০৯ - ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলির মৃত্যু।

১৯৩১ - জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউর মৃত্যু।

১৯৫৫ - নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিংয়ের মৃত্যু।

১৯৯১ - ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেম ইন্তেকাল করেন।

আমার বার্তা /জেএইচ

১২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ● ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২২ রমজান ১৪৪৭। আজকের

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ● ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ রমজান ১৪৪৭। আজকের

৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ০৯ মার্চ ২০২৬ ● ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ রমজান ১৪৪৭। আজকের

৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ০৮ মার্চ ২০২৬ ● ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

মন্ত্রী হলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান