ই-পেপার মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

১১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১০:২৫

আজ শনিবার, ১১ জুলাই ২০২৬ ● ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৬২১: হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে আকাবায় মদিনাবাসীর প্রথম শপথ অনুষ্ঠিত হয়।

৭৫০: খলিফা দ্বিতীয় মারওয়ান নিহত হওয়ার মধ্য দিয়ে উমাইয়া বংশের খেলাফতের অবসান।

৭৮৮: মরক্কোতে ইদ্রিসী রাষ্ট্র গঠিত।

১৫৭৬: হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৮২৩: ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

১৮৩২: সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।

১৮৭৮: ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৮৮২: ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমা বর্ষণ করা হয়।

১৮৮৯: অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

১৯১৯: নেদারল্যান্ডসে আট ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি, আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৯২১: মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩০: অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

১৯৪১: মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬০: পাশ্চাত্যের বিভেদ ও শাসন করার নীতির ফসল হিসেবে কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৬০: জায়ারের কাতাঙ্গা প্রদেশের স্বাধীনতার চেষ্টা চালানো হয়।

১৯৬২: টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়।

১৯৭৯: আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।

১৯৮২: বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালি তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে।]

১৯৯০: বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি আবিষ্কৃত হয়।

১৯৯১: জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজি নিহত হন।

১৯৯৫: আট হাজারেরও বেশি বসনীয় মুসলমান সেব্রেনিৎসা শহরে সার্ব রমপন্থিদের হাতে নিহত হয়।

১৯৯৮: বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।

২০০০: নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরিত হয়ে ২০০ জন নিহত হন।

২০০২: চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে আট ছাত্রলীগ নেতা নিহত হয়।

২০০৬: ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হন।

২০১১: খুদে শিক্ষার্থীদের ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ের আবু তোরাব উচ্চবিদ্যালয়ের বড়তাকিয়া সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৪২ শিক্ষার্থীসহ ৪৫ জন মৃত্যুবরণ করেন।

২০২১: ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় দীর্ঘ ২৮ বছর পর পুনরায় শিরোপা লাভ করে আর্জেন্টিনা।

এই দিনে যাদের জন্ম :

১২৭৪: রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা।

১৫৫৮: রবার্ট গ্রিনে, ইংরেজ লেখক ও নাট্যকার।

১৭৩২: ঝসেফ লালাদঁর, ফরাসি জ্যোতির্বিদ।

১৭৬৭: মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি জন কুইন্সি এডাম্‌স।

১৮৮২: বাবা কাঁশীরাম, ভারতীয় কবি, স্বাধীনতাসংগ্রামী এবং সমাজসংস্কারক।

১৮৯৭: শিবনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী স্বাধীনতাসংগ্রামী।

১৯১৬: আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।

১৯২৭: থিওডর মেইম্যান, লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী।

১৯২৯: ডেভিড কেলি, আইরিশ অভিনেতা।

১৯৩৩: সুভাষ চৌধুরী, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিক্ষক গবেষক ও সমালোচক।

১৯৩৬: আল মাহমুদ, বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক।

১৯৪৬: মাগফার আহমেদ চৌধুরী আজাদ, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন গেরিলা যোদ্ধা।

১৯৫৬: রবিন রেনুচি, ফরাসি অভিনেতা ও পরিচালক।

১৯৬৩: লিসা রিনা, আমেরিকান অভিনেত্রী।

১৯৬৬: নাদিম আসলাম, পাকিস্তানি লেখক।

১৯৬৭: ঝুম্পা লাহিড়ী, পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি বংশোদ্ভূত লেখিকা।

১৯৭২: মাইকেল রসেনবাউম, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৭৫: লিল কিম, আমেরিকান র‌্যাপার ও অভিনেত্রী।

১৯৮৬: ইয়য়ান গউরকুফ্, ফরাসি ফুটবল।

এই দিনে যাদের মৃত্যু :

১৯০৫: মোহাম্মদ আবদুহ, মিশরীয় আইনজ্ঞ ও পণ্ডিত।

১৯৩৭: জর্জ গেরশ্বিন, মার্কিন পিয়ানোবাদক ও সুরকার।

১৯৫৭: সুলতান মুহাম্মদ শাহ আগা খান, তৃতীয় আগা খান নামে পরিচিত শিয়া সম্প্রদায়ের ৪৮তম ইমাম।

১৯৭৪: পার ফাবিয়ান লাগেরকভিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার।

১৯৮৩: রস ম্যাকডোনাল্ড, মার্কিন বংশোদ্ভূত কানাডীয় লেখক।

১৯৮৫: বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি।

১৯৮৯: লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক।

২০০৩: ভীষ্ম সাহনী, ভারতীয় লেখক, নাট্যকার ও অভিনেতা।

২০০৫: ফ্রান্সেস লাংফরড, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

২০১৩: এগবেরট ব্রিস্কেরন, জার্মান গণিতবিদ।

২০২০: এবিএম হোসেন, বাংলাদেশি ইতিহাসবিদ ও ইসলামি শিল্পকলা বিশেষজ্ঞ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক।

ছুটি ও অন্যান্য:

বিশ্ব জনসংখ্যা দিবস।

১৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার,, ১৩ জুলাই ২০২৬ ● ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ মুহররম ১৪৪৮। আজকের

১২ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬ ● ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৬ মুহররম ১৪৪৮। আজকের

১০ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ● ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ মুহররম ১৪৪৮। আজকের

৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ● ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৩ মুহররম ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলা, বন্ধ হরমুজ প্রণালি

ভারতের লুক ইস্ট পলিসি-মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি

ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ

একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হতে চায় বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

শূন্য পদ পূরণে শিগগিরই আসছে লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে