ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

আমার বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬’ শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সামাজিক সমস্যা সমাধানের পথ খোঁজা হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে এই আয়োজনের উদ্বোধন করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘সন্তান আল্লাহ তাআলার এক নেয়ামত। আজ থেকে ১১ বছর আগে এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেই আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচার হাসিনার বাহিনী।’

তিনি আরও বলেন, একটি ঐতিহাসিক প্রয়োজনে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এটি শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের শিক্ষক ড. ওয়ারেসুল করিম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আশেপাশে অনেক রিসোর্স আছে, সেগুলো কাজে লাগান। শিক্ষক, বড় ভাই কিংবা লাইব্রেরি– যেকোনো উৎস থেকে লক্ষ্য অর্জনের সুযোগ তৈরি হতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মা-বাবার স্বপ্ন পূরণ এবং স্রষ্টার উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মূলত তিনটি প্রধান লক্ষ্য সামনে রেখে এই ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট’-এর আয়োজন করা হয়েছে। সেগুলো হলো– জাতীয় ও সামাজিক সমস্যা সমাধান; সুশাসন, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, ‘গত ২৯ ও ৩০ জানুয়ারি আমাদের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে ইয়ুথ আইডিয়া কনটেস্ট হচ্ছে। সারাদেশে আমাদের এমন নানা আয়োজন চলছে।’

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহারের দাবিতে সর্বমিত্রের বিরুদ্ধে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবৈধ দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর’ বক্তব্য ও অপপ্রচার

বাকৃবিতে বুয়েট ও বাকৃবি রোভার স্কাউট গ্রুপের যৌথ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রোভার স্কাউট গ্রুপ এবং বাকৃবি রোভার স্কাউট

ইবিতে নিয়োগ ঠেকাতে বাসা থেকে বিভাগীয় সভাপতিকে অপহরণ ছাত্রদল আহ্বায়কের

নিয়োগ বোর্ড আটকাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের