ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

ইবি প্রতিনিধি:
০৫ এপ্রিল ২০২৬, ১৪:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষের নির্বাচনে ১৪ পদে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (মঈদ বাবুল-তোজাম পরিষদ) ও এক পদে জয়লাভ করেছে রিপু-লতিফ পরিষদ। এতে নির্বাচনে ২৮৫ ভোট পেয়ে সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ও ৩২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে দশটায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু।

পরিষদের অন্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মেডিক্যাল সেন্টারে উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম (২৯৭)ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান (২২০)। যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ- পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ (২৫১), কোষাধ্যক্ষ পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম (২৪৮), প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন (২৩১), সাংস্কৃতিক সাহিত্য- পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক (২৭৭) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ -পরিচালক সুলতানা পারভীন (২৭৭)।

এছাড়া সদস্য হিসেবে শহিদুল ইসলাম শহিদ (৩৩৩), আবু জাফর আদম (২৫৮), জাহাঙ্গীর আলম (২৬৩), সাইদুর রহমান (২৫০), আমিরুল ইসলাম ও রিপু-লতিফ প্যানেলের সদস্য জাকির হোসেন জাকির (২২৫) জয় লাভ করেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। সাধারণ কর্মকর্তাদের এই স্বতঃস্ফূর্ত রায় প্রমাণ করে তারা পরিবর্তন এবং অধিকার নিশ্চিত করতে উন্মুখ ছিলেন। আমাদের প্রথম কাজ হবে কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৬২ বছর নিশ্চিত করা। আমরা দলমত নির্বিশেষে কর্মকর্তা সমিতিকে সবার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, এই জয় সাধারণ কর্মকর্তাদের জয়। আমরা যে ইশতেহার দিয়েছি, তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করবো।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

কুবিতে নিজ দলের কর্মীকে হত্যার হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১ কর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে মন্তব্য ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী