ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

জবি প্রতিনিধি:
০১ এপ্রিল ২০২৬, ১৬:০৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. তানফির নিয়াজ ফাহিম ও মো. মাহফুজুর রহমান মিতুল।

​জানা গেছে, সকালে সেমিনার কক্ষে অবস্থানকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুরুতর আঘাত লাগে। ঘটনার পরপরই সহপাঠীরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানো হয়।

​এই ঘটনার পর ক্যাম্পাসের বিভিন্ন ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে ভবনগুলো ঝুঁকিপূর্ণ থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। ভূমিকম্পসহ বিভিন্ন সময়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ না থাকায় শিক্ষার্থীরা। অনিরাপদ পরিবেশে ক্লাস করতে বাধ্য হচ্ছেন। জকসুর পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের দাবি জানানো হয়েছে।

​এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কাজ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে এবং বড় ধরনের সংস্কারের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, কক্ষে ফলস সিলিং থাকায় মূল ছাদের ফাটল আগে শনাক্ত করা যায়নি। বর্তমানে সিলিংগুলো খুলে ফেলা হচ্ছে যাতে ঝুঁকিপূর্ণ অংশগুলো সহজে চিহ্নিত করা যায়। পুরো বিজ্ঞান ভবনের নকশা ও হিসাব সম্পন্ন হয়েছে, বরাদ্দ পেলেই পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হবে। ইতোমধ্যে ভবনের কিছু অংশের সংস্কার কাজ শেষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আমার বার্তা/এমই

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে মন্তব্য ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের কার্জন হলসংলগ্ন ঐতিহাসিক মুঘল মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে নতুন

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রাইয়ানসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন