ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাবিতে ধর্ষণচেষ্টা: আসল ছবি আড়ালে, এআই ছবি ছড়ানো নিয়ে উদ্বেগ

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১০:৩৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তের আসল ছবির পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) দিয়ে তৈরি ছবি ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া প্রকৃত ছবিকে এআই-এর মাধ্যমে বিকৃত করে প্রচার করায় অপরাধী শনাক্তের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে এবং পুরো ঘটনায় এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভুক্তভোগী এবং বেশ কয়েকজন নারী শিক্ষার্থী সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন। তবে অভিযোগ উঠেছে যে, সেসময় সাংবাদিকদের সিসিটিভি ফুটেজ দেখতে দেওয়া হয়নি এবং তথ্য সরবরাহের ক্ষেত্রে চরম অসহযোগিতা করা হয়েছে। এমনকি গণমাধ্যমকর্মীদের কাছেও এই কৃত্রিম ছবিই সরবরাহ করা হয়।

সেখানে অবস্থানরত সাংবাদিকরা জানান, লামিসার নেতৃত্বে কয়েকজন নারী শিক্ষার্থী সিসিটিভি ফুটেজ দেখতে বাধা প্রদান করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং একজন সহকারী প্রক্টর চাপ প্রয়োগ করে সাংবাদিকদের দূরে রাখেন। লামিসাকে একাধিকবার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্কসহ একাধিক নেতাকর্মীর সঙ্গে ঘটনাস্থলে আলোচনা করতে দেখা যায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গ্রুপে অভিযুক্তের এআই-জেনারেটেড ছবি ছড়িয়ে পড়ে।

দেশের বিভিন্ন পত্রপত্রিকায় এই ভুল ছবি প্রকাশিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের সংশোধনী বা ব্যাখ্যা না দিয়ে নীরব ভূমিকা পালন করেছে- যাকে প্রশাসনের চরম উদাসীনতা ও ব্যর্থতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

টানা দুই দিন এআই-জেনারেটেড ছবি প্রচারের পর, আজ শুক্রবার রাতে অবশেষে সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তের আসল ছবি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। লক্ষণীয় যে, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য দেওয়া পোস্টেও এই এআই ছবি ব্যবহার করা হয়েছিল। এ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অপেশাদার আচরণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদাসীনতা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বড় ষড়যন্ত্রের সম্ভাবনা দেখছেন অনেকেই। সাংবাদিকদের তথ্য পেতে বাধা দেওয়া এবং সঠিক তথ্য প্রচারে অসহযোগিতাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হিসেবেই দেখছেন তারা।

জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সেদিন এআই জেনারেটেড একটা ছবি দিয়ে অভিযুক্তের চেহারা ও মাদরিদের জার্সি পরিবর্তন করা হয়েছে। ভিক্টিমের দোহাই দিয়ে সেদিন জাকসুর নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ভেতরে গিয়ে সিসিটিভি ফুটেজও দেখতে দেওয়া হয়নি, যখন ওনারা ভেতরে গিয়েছিল ততক্ষণে এআই জেনারেটেড ছবি প্রকাশ করে সবাইকে বিভ্রান্ত করা হয়ে গেছে। কারা সেদিন সাংবাদিক ও নেতৃবৃন্দকে প্রবেশ করতে দেয়নি তা আর বলার অপেক্ষা রাখে না। সবকিছুর পেছনে বড় কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিসা জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজে অভিযুক্তের মুভমেন্টের কারণে ছবি স্পষ্ট আসছিল না। এ কারণে ভেতরে চারটি ছবি ক্লিয়ার হয় এবং ভুক্তভোগীকে ছবিগুলো দেখানো হয় না। এরমধ্যে ভুক্তভোগী যে ছবিটি সিলেক্ট করেন এবং সবথেকে বেশি মিল পাওয়া যায় সেই ছবিটি আমি বাইরে এসে সাংবাদিক এবং অন্যান্যদের দেই।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে এআই এনহ্যান্সড ছবিটি কাউকে দিইনি। আমরা পুলিশ প্রশাসনকে মূল ফুটেজই দিয়েছি। তবে পাবলিকলি ছবিটি আমরা প্রকাশ করিনি। আমাদের আরও আগেই ছবিটি প্রকাশ করলে ভালো হতো।

খাল খনন সফল হলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর থেকে খাল খননের

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হল কর্তৃক আয়োজিত

জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয়

কোরবানির পশু থেকে যে মারাত্মক রোগগুলো মানুষে ছড়াতে পারে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আ.লীগ সেদিনই ফিরেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ