ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাগুরায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ১৬:৪৭
আপডেট  : ১৯ মে ২০২৬, ১৬:৫০

মাগুরার সদর উপজেলায় ডোবায় জমে থাকা পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার বজ্রুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। তারা সম্পর্কে ফুপু-ভাতিজা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর পানির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনার পর তারা মারা যায়।

মাগুরা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বার্তা/এমই

দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ

 চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুই বিশেষ অভিযানে বিপুল জেট ফুয়েলসহ অন্যান্য জ্বালানি তেল ও ভোজ্য তেল

শিশুর চিঠিতে সেতু নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর, পরিদর্শনে সেতুমন্ত্রী

পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলাকে সংযুক্ত করতে লোহালিয়া নদীর বগা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতু

মধুপুরে ভূমিসেবা মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার  (১৯ মে)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আ.লীগ সেদিনই ফিরেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ

মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

মা দরজায় কড়া নাড়ছিলেন, ভেতরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড!

২০ মে ঘটে যাওয়া নানান ঘটনা  

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

খাল খনন সফল হলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে: এ্যানি

যেসব অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর

পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

এস আলম, সামিট গ্রুপ দেশি না বিদেশি প্রতিষ্ঠান তা স্পষ্ট নয়: বদিউল আলম