ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের বিশিষ্ট গুণীজনদের দেয়া হয় ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ১১:১৯
আপডেট  : ১৩ এপ্রিল ২০২৬, ২১:২৭

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও ইয়ুথ কার্নিভাল-২০২৬’ এবং ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের এর উদ্যোগে ও আর. এস ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।

ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস এম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক জ. ই, বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন, ইউএস বাংলার জিএম কামরুল ইসলাম, মটসের পরিচালক জেমস গোমেজ, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিম,বিশিষ্ট নারী উদ্যোক্তা লায়ন (বিডিজি) হেলেন এ নাসরিন, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফেরদৌস খান আলমগীর (এম জে এফ), টিআইবি সদস্য ড. বিপুল আহমেদ চৌধুরী, সেফ ট্রেইনার রুবেনা রুবি, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এসএম মাহবুব আলম শুভরাজ, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজের স্বীয় কর্মে জনপ্রিয় নন্দিত এমন ২৫ জন বিশিষ্ট গূণীজনদের বিভিন্ন ক্যাটেগরিতে স্ব-স্ব পেশায় বিশেষ অবদানের জন্য ‘মেডেল অব অ্যাচিভমেন্ট’ তাদের হাতে তোলে দেয়া হয় ।

এর মধ্যে ক্রিকেটার আব্দুর রাজ্জাক, সালমা খাতুন, এশিয়ান টিভির সাংবাদিকতায় ও সফল সংগঠক হিসেবে সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, দেশ টিভির সাংবাদিক শাহাদাৎ হোসেন নিশাদ, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ,সমাজসেবিকা হিসেবে লায়ন (ডিজিপি) হেলেন এ নাসরিন,ব্যাংকার ও কবি মুহাম্মদ আবুল বাশার, মিডিয়া পরিচালক শাহিন আলম জয়, জাতীয় মানবাধিকার সমিতির মন্জুর হোসাইন ঈষা,অভিনেত্রী ক্যামেলিয়া নিশান, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলা,পরিচালক দেবাশীষ বিশ্বাস, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ,জে আই খান আরিয়ান, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, ব্যাংকার মো.জাকারিয়া পারভেজ, মো. তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য ও সমাজ সেবায় মো. মজিবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, রুপসী বাংলা টিভির সাংবাদিক রুবেল ভূইঁয়া, বেগমগঞ্জ- সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও স্কিল পলিটেকনিক ইনস্টিটিউট এর পরিচালক মো. গিয়াস উদ্দিন মিঠু, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল, জিমে বিশেষ সেবাদান করায় লুৎফর রহমান ভূঁইয়া, বুশরা কবির, শিশুশিল্পী তাসিন-তাজিম সহ আরো অনেককেই এ সম্মাননা পদকে ভূষিত করা হয়।

জমকালো এই অনুষ্ঠানের পুরোটাই ছিল নাচ ও গানসহ কেক কাটার জমকালো মিলনমেলা। সেই সাথে ইন্টারন্যাশনাল ইভেন্ট ‘আইপা অ্যাওয়ার্ড’ এর ২য় আসর আয়োজনের বিষয়েও বিস্তারিত জানানো হয়।

অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

দুয়ারীপাড়ায় ওয়াকফা এস্টেটের সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন

রাজধানীর মিরপুর এলাকার দুয়ারীপাড়া, মরুল ও বাউনিয়া মৌজাস্থ আইন উদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফা এস্টেটের

বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চ-প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে

অটোরিকশায় চা খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত দু’ভাই

ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (১৫) ও রাজন হোসেন (১৪) নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু