ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চোট পাওয়া নেইমারকে দলে নিয়ে কি অনুতপ্ত আনচেলত্তি?

আমার বার্তা অনলাইন:
৩১ মে ২০২৬, ১২:৫৮

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সান্তোসের প্রতিবেদন থেকে কার্লো আনচেলত্তি জানতে পেরেছিলেন, নেইমারের চোট মৃদু মাত্রার। বিষয়টি দেখভালের দায়িত্ব সান্তোসের ওপর ছেড়ে দিয়ে এই সুপারস্টারকে বিশ্বকাপের দলে নেন ব্রাজিল কোচ। কিন্তু অনুশীলন করতে গিয়ে বাধে বিপত্তি। ব্রাজিলের মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষার পর জানতে পারেন, নেইমারের মাংসপেশীর চোট গ্রেড টু মাত্রার। দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরোয়ার্ড।

বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। এমনকি ব্রাজিলের প্রথম বিশ্বকাপ ম্যাচেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। সান্তোস যদি আসল তথ্য দিতো, মানে ইনজুরিটা যে গুরুতর, তা জানাতো; তবে কি তাকে দলে নিতেন, এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে আনচেলত্তি জানালেন, এই বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে বদলানোর কোনো চিন্তা নেই তার।

গত ১৭ মে থেকে ডানপায়ের মাংসপেশীর সমস্যার কারণে মাঠের বাইরে নেইমার। আর এসিএল ছিঁড়ে যাওয়ায় ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিলের জার্সি পরেননি তিনি। তবুও গত সপ্তাহে ব্রাজিল দলে ডাক পান সর্বকালের শীর্ষ গোলদাতা।

শনিবার আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল, চোটটি ফোলা না হয়ে গ্রেড টু স্ট্রেইন জানতে পারলে নেইমারকে দলে নিতেন কি না। কৌতুক করে তিনি বললেন, ‘আমার দাদার যদি চাকা থাকতো, তাহলে তিনি গাড়ি হতেন। যেহেতু আমি দল ঠিক করেছি, নেইমার ২৬ জনের দলে ছিল।’

আনচেলত্তি বললেন, ২৬ জনের স্কোয়াডে নির্বাচিত হওয়ার পরই নেইমারে চিকিৎসার দায়িত্ব হাতে নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তিনি আরও জোর দিয়ে বলেছেন, ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনাতে এখনও আছেন নেইমার এবং ১৩ জুন মরক্কোর বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচে খেলতে না পারলেও গ্রুপ পর্বের শেষ দিকে তাকে পাওয়া যাবে।

ইতালিয়ান কোচ বললেন, ‘আমরা মনে করছি সে হয়তো প্রথম বিশ্বকাপ ম্যাচের জন্য ফিট হয়ে উঠবে। যদি সে প্রথম ম্যাচের জন্য ফিট না হয়, তাহলে দ্বিতীয় ম্যাচের জন্য ফিট হবে। তাই আমাদের এনিয়ে কোনো সন্দেহ নেই। আমি কোনো পরিবর্তন আনছি না। নির্বাচিত ২৬ জনই বিশ্বকাপে খেলবে।’

মরক্কো ম্যাচের পর ১৮ ও ২৩ জুন হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। ইতালিয়ান কোচ জানালেন, তিনি নেইমারের সঙ্গে দলে তার ভূমিকা নিয়ে কথা বলেছেন। ফিটনেস ফিরে পেতে তিনি কঠোর পরিশ্রমও করছেন বললেন আনচেলত্তি।

টাইব্রেকারে আর্সেনালের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন পিএসজি

গত চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল পিএসজি। ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছিল তারা। এবার

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। বাংলাদেশ সাফের আসরে টানা

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য সুপারস্টার লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই চূড়ান্ত ২৬ সদস্যের শক্তিশালী দল

প্রথম অনুশীলনেই অনুপস্থিত, পরীক্ষার জন্য হাসপাতালে নেইমার

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক ১৫ দিন আগে বড় ধরনের ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত 

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

টাইব্রেকারে আর্সেনালের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন পিএসজি

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

চোট পাওয়া নেইমারকে দলে নিয়ে কি অনুতপ্ত আনচেলত্তি?

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, নেই ভিড়

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

বরিশালে বাড়ছে এইডস রোগী, আক্রান্তদের বড় অংশ সমকামী

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জিয়াউর রহমান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের