ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

রানা এস এম সোহেল:
২০ এপ্রিল ২০২৬, ১৪:৫১
আপডেট  : ২০ এপ্রিল ২০২৬, ১৪:৫৬

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ১৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো গভীর দ্বিপাক্ষিক সহযোগিতার আহ্বান ও অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কসোভোর শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হন।

অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানার আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কসোভোর অর্জনসমূহ উদযাপন করা হয় এবং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকে পুনঃনিশ্চিত করা হয়। তাঁর বক্তব্যে রাষ্ট্রদূত প্লানা স্বাধীনতার পর থেকে কসোভোর অগ্রগতির কথা তুলে ধরেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ক্রমবর্ধমান বৈদেশিক বিনিয়োগ, ডিজিটাল শাসনব্যবস্থার সংস্কার এবং শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করেন।

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গে রাষ্ট্রদূত প্লানা বলেন: “কসোভো বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের জন্য অভিনন্দন জানাচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন একটি যুগান্তকারী মুহূর্ত। এই নির্বাচনের শান্তিপূর্ণ আয়োজন বাংলাদেশের গণতান্ত্রিক পরিপক্কতার প্রমাণ, এবং আমরা এই অর্জনের জন্য সকল বাংলাদেশীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি নবনির্বাচিত সরকার এবং সকল রাজনৈতিক দলের প্রতি কসোভোর অবিচল শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করতে বাংলাদেশের নেতা ও প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।”

মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশ ও কসোভো সংগ্রাম, সহনশীলতা এবং সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার অভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেয়। তিনি বলেন, এই ঐতিহাসিক সাদৃশ্যগুলো দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

তিনি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান-প্রদানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক ম্যান্ডেটের কথাও উল্লেখ করেন। ভবিষ্যৎ সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি বলেন: “আমাদের দুই দেশের মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।”

কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস বাংলাদেশ সরকার ও জনগণ, কূটনৈতিক মহল এবং উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আমার বার্তা/এমই

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদার দাবিতে গুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

এস আলমের হাতে ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি

রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না: সারা

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত: র‍্যাব

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

চার খুনে চাঞ্চল্য: সম্পত্তি বিরোধ নাকি পারিবারিক শত্রুতা—তদন্তে পুলিশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা

তিন জেলার এসপিসহ ৫ পুলিশ সুপারকে বদলি

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আদালতে বিক্ষোভ

বিএসইসি–উত্তরা গ্রুপ বৈঠক: শিল্পখাতে সহযোগিতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: ডা. জাহেদ

‘এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে’

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের ৫ জেলা থেকে ১১ মরদেহ উদ্ধার

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস