
ইউরোপীয় কমিশনের হাই-রিপ্রেজেন্টেটিভ কালা কালাসের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তির (পিসিএ) প্রাথমিক স্বাক্ষরে স্বাগত জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলসে এ বৈঠক হয়েছে।
বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগিতা-বাণিজ্য ও বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, শ্রমের মান এবং রোহিঙ্গা সংকটের উপর জোর দেওয়া হয়েছে।
উভয় পক্ষই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ, অগ্রাধিকারমূলক বাজার অ্যাক্সেসের গুরুত্ব এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) নিয়ে আলোচনার সূচনা তুলে ধরেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

